বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা ঢাকায় আজ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা সমর্থন না দিলে তহবিল বন্ধের হুমকি, ইনফান্তিনোর বিরুদ্ধে জর্ডানের অভিযোগ ১৮ বছর ফ্যাসিস্ট সরকার মেগা দুর্নীতিতে ব্যস্ত ছিল: গণপূর্ত প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের কৌশলগত পেট্রোলিয়াম মজুদ ৪৩ বছরের মধ্যে সর্বনিম্ন ৫ আগস্ট গণতন্ত্রকামী মানুষের বিজয়ের দিন: প্রধানমন্ত্রী আজ রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন পাঁচ বছরের চুক্তিতে বার্সেলোনায় বেলজিয়ান তরুণ উইঙ্গার হুতি অবরোধের মধ্যে বাব আল-মান্দেব পাড়ি দিল পাকিস্তানি পতাকাবাহী ট্যাংকার হরমুজ নিয়ে ইরান-ওমান আলোচনা এগোচ্ছে, তবে এখনো চূড়ান্ত সমঝোতা হয়নি

বুড়িগঙ্গায় ভাসমান অবস্থায় মিলল জাবি শিক্ষার্থীর মরদেহ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ৬৬ Time View

নিউজ ডেস্ক : রাজধানীর বসিলা এলাকায় বুড়িগঙ্গা নদী থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (১৪ জুন) বিকেল আনুমানিক ৪টার দিকে বসিলা এলাকার বুড়িগঙ্গা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয় । 

নিহত দ্বীপ মজুমদার বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক-জব্বার হলের আবাসিক শিক্ষার্থী এবং প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী  বলে জানা যায়। 

সহপাঠীদের সূত্রে জানা যায়, গত পরশুদিন পারিবারিক বিষয়ে অভিমান করে তিনি বাসা থেকে বের হয়ে যান। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এবং পরিবারের সদস্যরা তার সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হন। এ ঘটনায় উদ্বিগ্ন হয়ে তার মা গতকাল শনিবার সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

লাশ উদ্ধারের পর আইনশৃঙ্খলাবাহিনী ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করেছে। মৃত্যুর কারণ নির্ণয়ে তদন্ত চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এবিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (রিভার) জানান, ‘লাশটি উদ্ধারের পর মিটফোর্ড হাসপাতালে (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল) ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।’

কিউএনবি/অনিমা/১৪.০৬.২০২৬/রাত ১১.২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit