শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন

শার্শায় আ’লীগ নেতা রবিউল আটক

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ২৫ Time View

শার্শা(যশোর)সংবাদদাতা : যশোরের শার্শা থানা পুলিশ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি সদস্য মোঃ রবিউল ইসলাম (৭০) কে আটক করেছে। বৃহস্পতিবার রাতে গোড়পাড়া গ্রামের কলোনীপাড়ার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক মোঃ রবিউল ইসলাম গোড়পাড়া গ্রামের কলোনী পাড়ার হাজী মোঃ লাল মিয়ার ছেলে।

রবিউল ইসলাম নিজামপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের সভাপতি ও সাবেক নিজামপুর ইউনিয়ন পরিসদের ২ নং ওয়ার্ডেও ইউপি সদস্য ছিলেন । শার্শা থানা পুলিশ জানায় স্বৈরাচার আওয়ামীলীগ পতনের পর দীর্ঘদিন ধরে রবিউল ইসলাম পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে শার্শা থানা পুলিশ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা মোঃ রবিউল ইসলাম কে গোড়পাড়া গ্রামের কলোনীপাড়ার নিজ বাড়ি থেকে তাকে আটক করে।

আটক রবিউল ইসলামকে শুক্রুবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শামিনুল হক জানান, শার্শা থানা পুলিশ কতৃক চলমান বিশেষ অভিযানে নিয়মিত ১আসামী গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন আটককৃতকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে ।

 

 

কিউএনবি/আয়শা/০৩ অক্টোবর ২০২৬,/দুপুর ১:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit