এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামীসহ ৯ জনকে আটক করা হয়েছে। শুক্রবার ভোরে চৌগাছা থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন।
আটক আসামীরা হলেন সাজা পরোয়ানাভুক্ত ফারুক হোসেন (৫২), শরিফুল ইসলাম (৪২), মিলন বিশ্বাস (৩৭), শাহিনুর বিশ্বাস (৪১), ইমামুল ইসলাম (৪০), মিনাল হাসান (৩৮), ইদ্রিস আলী ওরফে বুদো (৩৩), ইসরাইল হোসেন ওরফে ধেনা (৫৫) ও আব্দুল আজিজ মন্ডল ওরফে আজির (৪৬)। চৌগাছা থানার ওসি মামুনুর রশিদ জানান, গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। চৌগাছা থানা এলাকায় বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
কিউএনবি/আয়শা/০৩ অক্টোবর ২০২৬,/দুপুর ১:৫০