শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
বাবার পর এবার মা ও তিন বোন, একা হয়ে গেলেন সিফাত এক রাতেই ইউক্রেনের ৬৬০টি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার শিক্ষার্থী শূন্য ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিত ৩৯ সেকেন্ডে সব শেষ, ভেনেজুয়েলায় যা ঘটল তা কল্পনারও বাইরে আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই

গ্রিসের উপকূলে নৌকাডুবে নিহত ১৮

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৫৭ Time View

 ভূমধ্যসাগরের তীরবর্তী দেশ গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ ক্রিসির উপকূলের কাছে নৌকা ডুবে ১৮ জন অভিবাসনপ্রত্যাশী নিহত হয়েছেন। শনিবার এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে গ্রিসের কোস্টগার্ড বাহিনীসূত্রে। নৌকাটি যেখানে ডুবেছে, সেখান থেকে সাগরতীরের দূরত্ব ৪০ কিলোমিটার। গ্রিসের কোস্টগার্ড বাহিনীর কর্মকর্তরা জানিয়েছেন, নৌকাটি ডুবে যাওয়ার অল্প সময়ের মধ্যে ঘটনাস্থলে হাজির হয় তুরস্কের একটি কার্গো জাহাজ। ওই জাহাজের ক্যাপ্টেন পরে গ্রিসের কোস্টগার্ডকে বিষয়টি অবহিত করেন।

নৌকাটিতে মোট ২০ জন অভিবাসনপ্রত্যাশী ছিল। তাদের মধ্যে মাত্র ২ জনকে বাঁচানো সম্ভব হয়েছে। বাকিরা ১৮ জনের সবাই নিখোঁজ। তাদের সলিল সমাধি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। জীবিত দুই অভিবাসনপ্রত্যাশীকে নিকটস্থ ক্রিট দ্বীপে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন গ্রিসের কোস্টগার্ড কর্মকর্তারা। প্রসঙ্গত, ২০১৫-১৬ সাল থেকে লিবিয়া, তুরস্ক ও মরক্কোর উপকূল থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপের দুই দেশ গ্রিস ও ইতালিতে ঢোকার প্রবণতা শুরু হয় নথিবিহীন অভিবাসনপ্রত্যাশীদের ।

 বর্তমানে গ্রিসের বিভিন্ন আশ্রয়কেন্দ্রে এমন অভিবাসনপ্রত্যাশী রয়েছেন ১০ লাখেরও বেশি। গ্রিসে যেসব অভিবাসনপ্রত্যাশীরা নৌকাযোগে আসেন, তারা সাধারণত লিবিয়ার উপকূল থেকে রওনা হন এবং তাদের লক্ষ্য থাকে ক্রিট, গাভদোস এবং ক্রিসি— এই তিন দ্বীপের কোনো একটিতে পৌঁছানো। এর প্রধান কারণ, লিবিয়ার উপকূল থেকে এই তিন দ্বীপ সবচেয়ে কাছাকাছি। কিন্তু প্রতিকূল আবহাওয়া, নৌকায় যান্ত্রিক ত্রুটিসহ বিভিন্ন কারণে লক্ষ্যে পৌঁছানোর আগেই অনেক অভিাবাসন প্রত্যাশীর সলিল সমাধি ঘটে।

 

 

কিউএনবি/মহন/৭ ডিসেম্বর ২০২৫/বিকাল ৫:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit