শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম
বাবার পর এবার মা ও তিন বোন, একা হয়ে গেলেন সিফাত এক রাতেই ইউক্রেনের ৬৬০টি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার শিক্ষার্থী শূন্য ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিত ৩৯ সেকেন্ডে সব শেষ, ভেনেজুয়েলায় যা ঘটল তা কল্পনারও বাইরে আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই

অবশেষে বিয়ে ভেঙেই দিলেন স্মৃতি মান্দানা

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৫৭ Time View

স্পোর্টস ডেস্ক : সকল জল্পনার অবসান ঘটালেন স্মৃতি মান্দানা। সুরকার পলাশ মুচ্ছলের সঙ্গে বিয়ে ভেঙে দিয়েছেন ভারতের তারকা ওপেনার। সোশ্যাল মিডিয়ায় নিজেই এই সিদ্ধান্ত জানান তিনি। কিছু দিন ধরেই তাদের বিয়ে ঘিরে নানা আলোচনা চলছিল। গত ২৩ নভেম্বর বিয়ে হওয়ার কথা থাকলেও মান্দানার বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় অনুষ্ঠান স্থগিত করা হয়। শেষ পর্যন্ত বাতিল হলো সেই বিয়ে। সমাজমাধ্যমে মান্দানা লিখেছেন, ‘গত কয়েক সপ্তাহ ধরে আমার জীবন নিয়ে অনেক জল্পনা-কল্পনা চলেছে। আমি মনে করি এই মুহূর্তে আমার কথা বলা গুরুত্বপূর্ণ।আমি খুবই ব্যক্তিগত প্রকৃতির। আমি সে ভাবেই থাকতে চাই। কিন্তু আমার স্পষ্ট করে বলা দরকার যে, বিয়ে বাতিল করা হয়েছে। আমি এই বিষয়টি এখানেই শেষ করতে চাই এবং আপনাদের সকলকে একই অনুরোধ জানাচ্ছি।’তিনি আরও লেখেন, ‘আমি আপনাদের অনুরোধ করছি, দয়া করে এই মুহূর্তে দুই পরিবারের গোপনীয়তাকে সম্মান করুন এবং আমাদের নিজস্ব গতিতে এগিয়ে যাওয়ার সুযোগ দিন। আমি বিশ্বাস করি, আমাদের সকলের এবং আমার একটি উচ্চতর উদ্দেশ্য রয়েছে। সব সময় সর্বোচ্চ স্তরে দেশের প্রতিনিধিত্ব করে আসছি। আমি আশা করি, যতদিন সম্ভব ভারতের হয়ে খেলা চালিয়ে যাব এবং ট্রফি জিততে পারব।

তাতেই আমার মনোযোগ থাকবে। আপনাদের সকলের সমর্থনের জন্য ধন্যবাদ। এগিয়ে যাওয়ার সময় এসেছে।’মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে মহিলাদের এক দিনের বিশ্বকাপজয়ের মুহূর্তে পিচে দাঁড়িয়েই মান্দানাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন পলাশ। পরে শোনা যায়, পলাশের বিরুদ্ধে একাধিক সম্পর্কের অভিযোগ ওঠে। এমনকি স্মৃতির ভাই ও সতীর্থদের অনেকেই নাকি সমাজমাধ্যমে তাকে আনফলো করেন। নানা গুঞ্জনের মধ্যেই আজ সকালে মান্দানা জানিয়ে দিলেন— বিয়ে আর হচ্ছে না।

 

 

কিউএনবি/মহন/৭ ডিসেম্বর ২০২৫/বিকাল ৫:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit