শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম
বাবার পর এবার মা ও তিন বোন, একা হয়ে গেলেন সিফাত এক রাতেই ইউক্রেনের ৬৬০টি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার শিক্ষার্থী শূন্য ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিত ৩৯ সেকেন্ডে সব শেষ, ভেনেজুয়েলায় যা ঘটল তা কল্পনারও বাইরে আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই

ইমরান খানকে ‘জাতীয় নিরাপত্তা হুমকি’ বলা হাস্যকর: পিটিআই

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৬৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে নিয়ে দেশটির আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালকের মন্তব্যকে ‘হাস্যকর’ বলেছে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।

শনিবার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন দলটির সাধারণ সম্পাদক সালমান আকরাম রাজা। এসময় তিনি বলেন, ইমরান খান কোনোভাবেই ‘জাতীয় নিরাপত্তা হুমকি’ নন। 

তিনি আরও বলেন, সম্প্রতি সাংবিধানিক সংশোধনী পাসের মাধ্যমে দেশে গণতন্ত্রকে আরও দুর্বল করে ফেলা হয়েছে এবং এ নিয়ে পিটিআই দুঃখ ও হতাশা প্রকাশ করছে। পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডন তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, গত শুক্রবার এক সংবাদ সম্মেলনে পাকিস্তান আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খানের বিরুদ্ধে সেনাবাহিনীবিরোধী বক্তব্য দেওয়া ও তা ছড়ানোর অভিযোগ তোলেন।

আহমেদ শরিফ চৌধুরী বলেছিলেন, ‘এ ধরনের বক্তব্য এখন আর রাজনীতির পরিধিতে সীমাবদ্ধ থাকে না; বরং এগুলো জাতীয় নিরাপত্তা হুমকিতে পরিণত হয়েছে।’

আইএসপিআরের মহাপরিচালকের বক্তব্যের জবাবে পিটিআই গতকাল শনিবার সংবাদ সম্মেলনটি করে। সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক সালমান আকরাম রাজা বলেন, ‘পাকিস্তানের জনগণকে ভুল পথে পরিচালিত করবেন না, তারা ইমরান খান ও পিটিআইয়ের পাশে আছেন। ইমরান খান জাতীয় নিরাপত্তা হুমকি নন। তিনি জনগণকে একত্র রেখেছেন।’

তিনি বলেন, দেশে বিভিন্ন ধরনের রাজনৈতিক মতাদর্শ রয়েছে, যেমন জাতীয়তাবাদী বা ধর্মভিত্তিক রাজনীতির ধারা। ইমরান খান এসব প্রত্যাখ্যান করেছেন এবং পাকিস্তানের স্বার্থের পাশে দাঁড়িয়েছেন। তিনি পিটিআইয়ের সমর্থক ও ভোটারদের পাশে থেকেছেন।

পিটিআই সাধারণ সম্পাদক আরও বলেন, ‘আল্লাহর ওয়াস্তে এটা করবেন না। আপনারা ইমরান খানকে রাজনীতি থেকে সরাতে পারবেন না। আল্লাহ মাফ করুন, যদি পারেনও, দেশের স্বার্থকে এক রাখাটা কঠিন হয়ে যাবে। যদি আপনারা খাইবার পাখতুনখাওয়ায় আক্রমণ করে সেখানকার নির্বাচিত সরকারকে হটিয়ে একটি অনির্বাচিত ব্যবস্থা বসান, পরবর্তী পরিস্থিতির দায় আপনাদেরই নিতে হবে।’

আইএসপিআর মহাপরিচালকের সংবাদ সম্মেলনকে ‘দুর্ভাগ্যজনক’ আখ্যা দিয়ে রাজা বলেন, তার দল পিটিআই প্রতিষ্ঠাতার বিরুদ্ধে আনা এসব অভিযোগের জবাব দেবে না। 

তিনি বলেন, ‘আজ আমাদের বলা হচ্ছে, দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। এটা হাস্যকর। তবে এ ধরনের কথা প্রথমবার বলা হচ্ছে না।’

সংবাদ সম্মেলনে পিটিআই সাধারণ সম্পাদক রাজা আরেক সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেনজির ভুট্টোর প্রসঙ্গ টানেন। 

গত শতাব্দীর নব্বইয়ের দশকের কথা উল্লেখ করে রাজা বলেন, ‘প্রতিষ্ঠানগুলো (সেনাবাহিনী) বারবার সিদ্ধান্ত নিয়েছে, জনগণের কাছে প্রিয় যেকোনো নেতা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি এবং তাদের রাজনৈতিক মঞ্চ থেকে সরিয়ে দেওয়া প্রয়োজন। কিন্তু এটা কখনো সফল হয়নি।’ 

তিনি আরও বলেন, ‘আপনাদের সিদ্ধান্ত দিয়ে জনগণের হৃদয় থেকে তাদের মুছে ফেলা যায়নি। এ জাতি সব সময় সচেতন ছিল, আর সে কারণেই তাঁরা ইমরান খানের পাশে দাঁড়িয়েছে। আমরা পাগল নই। আমরা জানি এ দেশে আসলে সব সময় কারা নিয়ন্ত্রণে থেকেছে।’

পাকিস্তানের ইতিহাসে অসংখ্যবার দেশকে গণতন্ত্র থেকে কর্তৃত্ববাদী শাসন ও একনায়কতন্ত্রের দিকে ঠেলে দেওয়া হয়েছে বলেও মন্তব্য করেন রাজা। দেশের পূর্ববর্তী সামরিক শাসনের কথা তুলে ধরে তিনি বলেন, সব সময় সমৃদ্ধির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সব ব্যর্থই হয়েছে।

সূত্র: ডন

কিউএনবি/অনিমা/৭ ডিসেম্বর ২০২৫/বিকাল ৫:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit