বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশকে বড় সুখবর দিল আইসিসি মাদক বিরোধী সামাজিক আন্দোলন, নওগাঁ’র সভা অনুষ্ঠিত নোয়াখালীতে আ.লীগ কার্যালয়ে ব্যানার টাঙালো নেতাকর্মিরা, কিছুক্ষণ পর উদাও নওগাঁয় ৪টি পাওয়ার টিলার উদ্ধার, আটক ২ বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে পলাতক সাহাদুল গ্রেপ্তার॥ পাথর খনি শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত সন্তানদের জিটিসি কর্তৃক শিক্ষা বৃত্তি প্রদান॥ বিশ্বকাপ থেকে বাংলাদেশকে ছাঁটাই, বিপদে ভারত ফিনালিসিমার লড়াইয়ের আগে বিপাকে আর্জেন্টিনা দল ঢাবিতে ছাত্রদলের গোলাপ বিতরণ, প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন প্রথম তারাবিতে বায়তুল মোকাররমে মুসল্লিদের উপচে পড়া ভিড়

রাতভর হামলা: কিয়েভসহ আট অঞ্চলে বিদ্যুৎ বিপর্যয়, তাপ-পানি সরবরাহ বন্ধ

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৫৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাতভর রুশ বাহিনীর ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের আটটি অঞ্চলের বিদ্যুৎ ও তাপ উৎপাদন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। দেশের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রগুলো উৎপাদন কমাতে বাধ্য হয়েছে। শনিবার এ তথ্য নিশ্চিত করেছে ইউক্রেনের কর্মকর্তা ও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)।

ইউক্রেনের মোট  বিদ্যুতের অর্ধেকের বেশি সরবরাহ করে তিনটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। আইএইএ জানায়, রাতভর ব্যাপক সামরিক হামলার কারণে এসব কেন্দ্রে আগের মতো বিদ্যুৎ উৎপাদন সম্ভব হচ্ছে না। ইউক্রেনের সামরিক বাহিনী জানায়, রাশিয়া রাতে ৬৫৩টি ড্রোন ও ৫১টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইউক্রেনের বাহিনী ৫৮৫টি ড্রোন ও ৩০টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়েছে।

তারা জানিয়েছে, এসব হামলায় শেরনিহিভ, জাপোরিঝিয়া, লভিভ ও দ্নিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের বিদ্যুৎ ও তাপ উৎপাদন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। দক্ষিণাঞ্চলীয় ওডেসা অঞ্চলে সাড়ে ৯ হাজার ভোক্তার তাপ সরবরাহ এবং ৩৪ হাজার ভোক্তার পানি সরবরাহ করা সম্ভব হচ্ছে না।

দেশটির মন্ত্রণালয় জানিয়েছে, ওডেসার বন্দর অবকাঠামোতে হামলা চালানোয় এর কিছু অংশও বিদ্যুৎহীন হয়ে পড়েছে। নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করে জরুরি মেরামতকাজ চলছে। সব ভোক্তার কাছে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করতে জ্বালানি কোম্পানিগুলো সর্বোচ্চ চেষ্টা করছে।

এদিকে, রাজধানী কিয়েভের কাছে একটি গুরুত্বপূর্ণ রেল জংশনেও হামলা হয়েছে। এতে রেল ডিপো ও বগি ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে, ইউক্রেনের রেল কর্তৃপক্ষ।

রুশ বাহিনী সাম্প্রতিক সময়ে ইউক্রেনের জ্বালানি ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর হামলা জোরদার করেছে। শীতে বিদ্যুৎকেন্দ্র ও রেলস্টেশনগুলোকে লক্ষ্য করা হচ্ছে। এ সংঘাত অবসানে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আলোচনায় হলেও তেমন কোনো অগ্রগতি হয়নি।

সূত্র: রয়টার্স

কিউএনবি/অনিমা/৭ ডিসেম্বর ২০২৫/বিকাল ৪:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit