রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম
‘ক্যাশলেস বাংলাদেশ’ গড়তে পূবালী ব্যাংক পিএলসি রাণীশংকৈল উপশাখা, ঠাকুরগাঁও এর উদ্যোগে ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইন বুথ উদ্বোধন আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার সংসদে প্রধানমন্ত্রীর সঙ্গে মধ্যাহ্নভোজ করলেন শিক্ষার্থীরা ৯ জুলাই খামেনির জানাজায় অংশ নেবে ২ কোটি মানুষ ভয়াবহ তাপপ্রবাহে বিপর্যস্ত ইউরোপ, সর্বোচ্চ সতর্কতা জারি করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব নুরুল হক নুরের জাপানের বিপক্ষে শুরুর একাদশে থাকবেন নেইমার? নওগাঁ সরকারি কলেজের এইচএসসি শিক্ষার্থীদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা  তীব্র গরমে রানীশংকৈলে অতিমাত্রায় লোডশেডিংয়ে ক্ষুব্ধ গ্রাহকরা । কুয়েত ও বাহরাইনে ৮ মার্কিন স্থাপনা ধ্বংসের দাবি ইরানের

স্বর্ণের দামে ব্যাপক উত্থানের আভাস

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৫৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক উত্থান দেখা দিয়েছে। মার্কিন ফেডারেল রিজার্ভ (ফেড) আগামী সপ্তাহে সুদের হার কমাতে পারে— এমন প্রত্যাশা বেড়ে যাওয়ায় এ উত্থান দেখা দিয়েছে। অন্যদিকে, রূপার দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। খবর রয়টার্সের। শনিবার (৬ ডিসেম্বর) মার্কিন বাজারে স্বর্ণের দাম ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ২১২ দশমিক ১৬ ডলারে দাঁড়িয়েছে। টিডি সিকিউরিটিজের পণ্য কৌশলের প্রধান বার্ট মেলেক বলেছেন, এ নিশ্চিত যে কেন্দ্রীয় ব্যাংক সুদের হার কমাতে চলেছে।

এর প্রতিক্রিয়ায় মার্কিন ডলার কিছুটা দুর্বল হয়েছে, যা স্বর্ণের দাম বাড়ার মূল কারণ। মার্কিন অর্থনৈতিক তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে মূল ব্যক্তিগত খরচ ব্যয় মূল্য সূচক বেড়েছে শূন্য দশমিক তিন শতাংশ, তবে বার্ষিক বৃদ্ধি কমে দাঁড়িয়েছে দুই দশমিক আট শতাংশে। সিএমইর ফেডওয়াচ টুল ইঙ্গিত দিচ্ছে, ৯-১০ ডিসেম্বরের ফেডের সভায় সুদের হার ২৫ বেসিস পয়েন্ট কমানোর সম্ভাবনা ৮৭ দশমিক দুই শতাংশ।

রেকর্ড উচ্চতায় রূপা:  রূপার দাম দুই দশমিক ছয় শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫৮ দশমিক ৫৯ ডলারে দাঁড়িয়েছে। এর আগে এটি রেকর্ড ৫৯ দশমিক ৩২ ডলার স্পর্শ করেছিল। পুরো সপ্তাহে রূপার দাম বেড়েছে চার শতাংশ। বার্ট মেলেক বলেন, রূপা স্বর্ণের পথেই হাঁটছে এবং অনেক বিনিয়োগকারী মনে করেন রূপা এখনও তুলনামূলকভাবে সস্তা। কাঠামোগত ঘাটতি ও বিদ্যুতায়ন থেকে ক্রমবর্ধমান চাহিদা রূপার দাম বাড়াতে সাহায্য করছে।

 

 

কিউএনবি/মহন/৭ ডিসেম্বর ২০২৫/সকাল ১১:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit