সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন

ভেনেজুয়েলায় প্রায় সাত লাখ শিশুর মানবিক সহায়তা প্রয়োজন: ইউনিসেফ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৪৮ Time View
আন্তর্জাতিক ডেস্ক : ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের পর মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। সরকারি তথ্য মতে, ভূমিকম্পে এখন পর্যন্ত ১ হাজার ৪৩০ জন প্রাণ হারিয়েছেন। এমন পরিস্থিতিতে প্রায় ৬লাখ ৮০ হাজার শিশুর জরুরি মানবিক সহায়তার প্রয়োজন বলে জানিয়েছে জাতিসংঘ শিশু তহবিল(ইউনিসেফ)।সংস্থাটির মতে, এই দুর্যোগে কয়েক লাখ শিশুসহ প্রায় ১৮ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দেশের উত্তরাঞ্চলজুড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটেছে।

ইউনিসেফ জানিয়েছে, পরপর দুটি ভূমিকম্পে ঘরবাড়ি, স্কুল, স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং প্রয়োজনীয় অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে অনেক পরিবার নিরাপদ আশ্রয়, বিশুদ্ধ খাবার পানি, স্বাস্থ্যসেবা ও শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। শিশুদের মধ্যে ঝুঁকি সবচেয়ে বেশি আঘাত, রোগব্যাধি, বাস্তুচ্যুতি এবং মানসিক আঘাতের (ট্রমা) মতো পরিস্থিতির সম্মুখীন হচ্ছে।

এরই মধ্যে সংস্থাটির পক্ষ থেকে মানবিক সহায়তা ফ্লাইট পাঠিয়েছে। এর মধ্যে জীবন রক্ষাকারী ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম, পানি ও স্যানিটেশন সামগ্রী, তাঁবু এবং অন্যান্য প্রয়োজনীয় ত্রাণসামগ্রী রয়েছে। ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর কাছে দ্রুত জরুরি সহায়তা পৌঁছে দিতে সংস্থাটি জাতীয় কর্তৃপক্ষ ও মানবিক সহায়তা প্রদানকারী অংশীদারদের সঙ্গে কাজ করে যাচ্ছে।

ইউনিসেফ ত্রাণ কার্যক্রম জোরদার করার লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সহায়তার আহ্বান জানাচ্ছে এবং শিশু সুরক্ষা, পুষ্টি, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও নিরাপদ পানি প্রাপ্তির বিষয়গুলোকে অগ্রাধিকার দিচ্ছে। সংস্থাটি জোর দিয়ে বলেছে, শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে এবং পরিবারগুলোকে ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়ায় সহায়তা করতে সময়মতো মানবিক সহায়তা প্রদান অত্যন্ত জরুরি। এছাড়াও দুর্যোগে ক্ষতিগ্রস্ত শিশু ও ঝুঁকিপূর্ণ পরিবারগুলোর জরুরি চাহিদা মেটাতে তারা অংশীদারদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাওয়ার কথা জানিয়েছে।

সূত্র: সিএনএন।

কিউএনবি/অনিমা/২৭ জুন ২০২৬,/বিকাল ৩:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit