মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন

ভয়াবহ তাপপ্রবাহে বিপর্যস্ত ইউরোপ, সর্বোচ্চ সতর্কতা জারি

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৫৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিম ইউরোপ পেরিয়ে মধ্য ইউরোপেও ছড়িয়ে পড়েছে তীব্র তাপপ্রবাহ। হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে তাপমাত্রা ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, যা আগামী কয়েক দিনে আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। রাজধানীসহ মধ্য হাঙ্গেরির বিস্তীর্ণ এলাকায় জারি করা হয়েছে সর্বোচ্চ ‘রেড হিট ওয়ার্নিং’। প্রচণ্ড গরমে সংসদ ভবনের বাইরে কৃত্রিম পানির ফোয়ারার নিচে আশ্রয় নিতে দেখা গেছে পর্যটকদের। 

জার্মানিতেও ভাঙছে রেকর্ড। গত শুক্রবার ফরাসি সীমান্তবর্তী সারব্রুকেন এলাকায় ৪১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা দেশটির ইতিহাসে সর্বোচ্চ। শনিবার বার্লিনে তাপমাত্রা পৌঁছায় ৩৮ এবং ফ্রাঙ্কফুর্টে ৩৯ ডিগ্রি সেলসিয়াসে। পরিস্থিতি মোকাবিলায় নগরীর বিভিন্ন স্থানে ওয়াটার ক্যানন দিয়ে পানির কুয়াশা ছেটানোর উদ্যোগ নিয়েছে বার্লিন পুলিশ। 

চেক প্রজাতন্ত্রেও তীব্র তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। রাজধানী প্রাগসহ দেশের সব অঞ্চলে সতর্কতা জারি করেছে চেক হাইড্রোমেটিওরোলজিক্যাল ইনস্টিটিউট। অতিরিক্ত গরমে স্বাস্থ্যঝুঁকি এড়াতে প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া, পর্যাপ্ত পানি পান এবং সরাসরি রোদ এড়িয়ে চলার পরামর্শ দেয়া হয়েছে।

ইতালিতেও তাপদাহ ভয়াবহ রূপ নিয়েছে। দেশটির বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছেছে, আর অনুভূত তাপমাত্রা আরও দুই থেকে তিন ডিগ্রি বেশি। এ অবস্থায় রোমের পিয়াচ্ছা ভিত্তোরিও এলাকায় রাস্তার পাশে পার্ক করে রাখা একটি গাড়িতে অতিরিক্ত গরমে আগুন ধরে যায়। দ্রুত ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনলেও কয়েকটি গাড়ি পুড়ে যায়। এ ঘটনায় কেউ হতাহত না হলেও চরম তাপদাহের ঝুঁকি নতুন উদ্বেগ তৈরি হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৮ জুন ২০২৬,/সন্ধ্যা ৬:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit