মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন

কন্যাশিশুদের স্বপ্ন পূরণে সমান সুযোগ নিশ্চিতের আহ্বান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ২১ Time View

ডেস্ক নিউজ : কন্যাশিশুদের শিক্ষা, অধিকার ও স্বপ্ন পূরণে সমান সুযোগ নিশ্চিতের আহ্বানের মধ্য দিয়ে রাজধানীর খিলগাঁও সরকারি কলোনি স্কুল অ্যান্ড কলেজে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস-২০২৬ উদ্‌যাপিত হয়েছে।

রবিবার ডিজঅ্যাবল্ড চাইল্ড ফাউন্ডেশনের (ডিসিএফ) উদ্যোগে এবং সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনাল ও কিংডম অব দ্য নেদারল্যান্ডসের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির ২৫৩ জন ছাত্রী অংশ নেয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলহাজ এম. জামান, বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি মো. শাহাদাত হোসেন সরকার, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জহিরুল ইসলাম, ডিসিএফের নির্বাহী পরিচালক নাসরিন জাহান প্রমুখ।

অনুষ্ঠানে আলহাজ এম. জামান বলেন, কন্যাশিশু আল্লাহর বিশেষ নেয়ামত। তাদের অবহেলা করা যাবে না। প্রতিবন্ধিতাসম্পন্ন শিশুদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি শিক্ষার্থীদের পড়াশোনার মাধ্যমে নিজেদের যোগ্য করে গড়ে তোলার এবং ভবিষ্যতে দেশের নেতৃত্ব দেওয়ার প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেন।

গভর্নিং বডির সভাপতি মো. শাহাদাত হোসেন সরকার বলেন, কন্যাশিশুরা দেশের ভবিষ্যৎ। তাদের উন্নয়ন ও শিক্ষার সুযোগ নিশ্চিত করা সবার দায়িত্ব। পাশাপাশি তিনি শিক্ষার্থীদের সুবিধার্থে বিদ্যালয়ে বিশুদ্ধ পানির ব্যবস্থা ও মাঠের সৌন্দর্যবর্ধনের চলমান উদ্যোগের কথা জানান।

অন্য বক্তারা কন্যাশিশুদের শিক্ষা গ্রহণ, অধিকার রক্ষা ও সামাজিক বৈষম্য দূর করতে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের স্বপ্ন ও ভবিষ্যৎ পরিকল্পনা প্রকাশের জন্য ‘ড্রিম কর্নার’ স্থাপন করা হয়।

কিউএনবি/অনিমা/১৩ অক্টোবর ২০২৬,/সকাল ৭:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit