সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম
যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বড় ছেলে রোজান আর নেই প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তর, স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবতীর অনশন গুদাম ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেলেন বিক্ষুব্ধ কৃষকরা বিচারকের খাস কামরায় গাড়িচালককে মারধরের অভিযোগ কক্সবাজার কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু মুন্সীগঞ্জে ২ লাখ বর্গমিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস ‘আলাদা দেশ হয়েও অঙ্গরাজ্যের সুবিধা চায়’, কানাডা নিয়ে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের বালু পাথরের টুকরোয় মিলল হাজার বছরের পুরোনো শহরের খোঁজ হত্যার পর গোসল করে খেজুর ও ইয়াবা সেবন করে খুনিরা: পুলিশ ছাগল খুঁজতে গিয়ে মিলল স্বর্ণের খোঁজ, ছুটছে ১০ হাজার মানুষ

দুর্গাপুর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৬৪ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজের উদ্যোগে ২০২৫ সনে অনুষ্ঠিত এইসএসসি পরীক্ষায় জিপিএ ৫.০০ প্রাপ্ত মেধাবী ২ শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে কলেজ পরিচালনা পর্যদ, অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহনে এ সংবর্ধনা দেয়া হয়।

এ উপলক্ষে কলেজ মিলনায়তনে অভিভাবক সমাবেশে প্রভাষক আবু সাদেকের সঞ্চালনায়, কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ এডভোকেট এম এ জিন্নাহ্ এর সভাপতিত্বে, অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কলেজ অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, সাবেক অধ্যক্ষ আব্দুর রহমান, সহকারি অধ্যাপক গৌতম কুমার মল্লিক, আব্দুল আজিজ, শিক্ষার্থী অভিভাবক ডাঃ কামরুল ইসলাম, আব্দুস সাত্তার, বিশ্বজিৎ রংদী, আলমগীর সরকার প্রমুখ। এছাড়া কলেজের জিপিএ-৫ প্রাপ্ত ফারহানা আলম ফারদিয়া এবং কামরুন্নাহার নিশি উপস্থিত শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে অনুভুমি মুলক আলোচনা করেন।

বক্তারা বলেন, পরিশ্রম কখনোই বৃথা যায় না। এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল সারাদেশেই খারাপ করেছে। তার পরেও তুলনামুলক যারা ভালো করেছে তাদের জন্য শুভ কামনা। তবে পরিশ্রম করলে ফলাফল ভালো হবেই। সে ক্ষেত্রে অভিভাবকদের ব্যাপক ভুমিকা রাখতে হবে। শিক্ষার্থীদের প্রতিটি কাজ পরিকল্পনা মোতাবেক করতে পারলে পরবর্তি সাফল্য হাতে মুঠোয় চলে আসবে। উপস্থিত শিক্ষার্থীদের ভালো ফলাফল করতে পাঠে মনোনিবেশ করতে আহবান জানানো হয়।

 

 

কিউএনবি/আয়শা/০৩ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৪:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit