বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন

কেনিয়ায় এসিইউ আন্তর্জাতিক সম্মেলন শেষে দেশে ফিরেছেন বাউবি উপাচার্য

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৯২ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম কেনিয়ার রাজধানী নাইরোবিতে অনুষ্ঠিত The Association of Commonwealth Universities (ACU) ও University of Nairobi-এর আয়োজিত ACU Council Meeting and Congress-এ অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন।

রবিবার সকালে তিনি দেশে ফেরেন। ২৫ নভেম্বর থেকে ২৯ নভেম্বর ২০২৫ পর্যন্ত চলা এ সম্মেলনে তিনি ACU Council-এর সদস্য হিসেবে বোর্ড মিটিংয়ে যোগদান করেন এবং ACU কংগ্রেসে বাউবির প্রযুক্তিনির্ভর শিক্ষা বিস্তার, উন্মুক্ত ও দূরশিক্ষার অগ্রগতি এবং কর্মমুখী শিক্ষা বাস্তবায়নের চলমান কার্যক্রম উপস্থাপন করেন।

উপাচার্য অধ্যাপক ওবায়দুল ইসলাম বলেন, ‘কমনওয়েলথভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহ কেবল শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এগুলো অর্থনৈতিক প্রবৃদ্ধি, উদ্ভাবন এবং সামাজিক উন্নয়নের প্রধান চালিকাশক্তি।’

ACU-এর গবেষণার বরাতে তিনি উল্লেখ করেন, উচ্চশিক্ষায় ভর্তি মাত্র ১% বৃদ্ধি পেলে ২০২৯ সালের মধ্যে কমনওয়েলথের জিডিপি ২৮ বিলিয়ন ডলার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

উপাচার্য উচ্চশিক্ষা খাতে বাজেট সংকট, সীমিত সম্পদ এবং ভর্তি হার কম থাকার চ্যালেঞ্জ তুলে ধরে টেকসই বিনিয়োগের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ কৌশল প্রস্তাব করেন—পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (PPP), পারফরম্যান্স-ভিত্তিক অর্থায়ন, অ্যালামনাই ও দাতব্য তহবিল গঠন এবং ডিজিটাল রূপান্তর, বলেন তিনি।

বিশ্ববিদ্যালয়ে বিনিয়োগ মানে জাতীয় সমৃদ্ধি, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং টেকসই উন্নয়নে বিনিয়োগ। প্রমাণভিত্তিক তথ্য, গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা আরও শক্তিশালী করার আহ্বান জানান তিনি।

বিশ্বের কমনওয়েলথভুক্ত দেশের ৪০০-রও বেশি বিশ্ববিদ্যালয় নিয়ে গঠিত এই আন্তর্জাতিক অ্যাসোসিয়েশনে ACU-এর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

কিউএনবি/অনিমা/৩০ নভেম্বর ২০২৫,/বিকাল ৫:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit