বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম
নাগরিকরা সংখ্যাগরিষ্ঠ কিংবা সংখ্যালঘু নয় সবাই বাংলাদেশি: প্রধানমন্ত্রী দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য গোপন রাখার কারণ জানতে চেয়ে প্রবাসী কল্যাণে কনস্যুলেটের চিঠি ৩ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী : পিএসজি-বার্সেলোনার লড়াইয়ে জিতবে কারা ধর্মকে ব্যবহার করে বিভেদ সৃষ্টিকারীরা দেশ ও জাতির শত্রু: মঞ্জু মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর চরম সংকটে ফ্রান্স, পরিস্থিতি কোন দিকে গড়াতে পারে? প্রতিবেশী দেশের ভরসায় ক্ষমতায় থাকার রাজনীতিতে বিশ্বাস করি না চীনের মেদোগ বাঁধ: ঝুঁকি মোকাবেলায় জাপান ও ভারতের আগাম প্রস্তুতি প্রয়োজন বিরোধীদল না এলেও সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম চলবে: আইনমন্ত্রী

বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে সুইমিংপুল উদ্বোধন

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৯ Time View

ডেস্ক নিউজ : ‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎ বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের জন্য আধুনিক সুইমিংপুলের উদ্বোধন করা হয়েছে। 

বুধবার (৩ ডিসেম্বর) সকাল ১০টায় সুইমিংপুলের উদ্বোধন করা হয়। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সব শিক্ষার্থী সম্পূর্ণ বিনামূল্যে এই আন্তর্জাতিক মানের জলক্রীড়া সুবিধা উপভোগের সুযোগ পাবে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের বিশেষ নির্দেশনায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এক বিজ্ঞপ্তিতে বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আনিছুর রহমান বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ, শিক্ষিত ও আত্মনির্ভরশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সবসময়ই খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমকে বিশেষ গুরুত্ব দিয়ে আসছে। আমাদের রয়েছে নিজস্ব গ্রাউন্ড এবং সম্প্রতি সম্পন্ন হয়েছে নিজস্ব সুইমিং পুলের নির্মাণ- যা আমাদের মাননীয় চেয়ারম্যানের সেই বিশেষ ইচ্ছার প্রতিফলন, যেখানে তিনি চান শতভাগ শিক্ষার্থী সাঁতার শিখুক এবং শারীরিক ও মানসিক গুণাবলী বিকশিত হোক।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে- দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ নিজেদের ক্যাম্পাসে একটি নিরাপদ, আধুনিক ও শিশুবান্ধব সুইমিংপুল স্থাপন করেছে। পুলের ডিজাইন, নিরাপত্তা কাঠামো এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে উচ্চমান বজায় রেখে নির্মাণ ও সজ্জিত করা হয়েছে। সুইমিংপুল উদ্বোধনের মাধ্যমে প্রতিটি শিক্ষার্থী নিরাপদ পরিবেশে শেখার, বেড়ে ওঠার এবং দক্ষ সাঁতারু হয়ে ওঠার সুযোগ পাবে।

কিউএনবি/অনিমা/০৩ ডিসেম্বর ২০২৫,/দুপুর ১২:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit