শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
রাঙামাটি শহরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ রিটন চাকমা আটক নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই নদীশাসনের প্রত্যয়, লালমনিরহাটে তিন মন্ত্রীর ব্যারাজ ও ভাঙনকবলিত এলাকা পরিদর্শন লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ আটোয়ারীতে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা, গাছের চারা বিতরণ ও অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে সেই দুই ইউনিয়নের নাম পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ:পুলিশ নওগাঁয় আর.সি.সি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

ওমানে হামলার‌ অভিযোগ অস্বীকার করল ইরান

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৪৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : দখলদার ইসরাইল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালিয়ে পুরো মধ্যপ্রাচ্যে আগুন জ্বালিয়ে দিয়েছে। গত ২৮ ফেব্রুয়ারির ওই আগ্রাসনের পর হাতের মুষ্ঠি ছেড়ে দিয়েছে তেহরানও। ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ছে উগ্র ইহুদিবাদী ভূখণ্ড ও উপসাগরীয় দেশগুলোয় মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা লক্ষ্য করে। তবে এই প্রথম প্রতিবেশী ওমানে হামলার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৩ মার্চ) ওমানে কোনো সামরিক হামলা চালানোর খবর অস্বীকার করেছে ইরান। তারা এই উপসাগরীয় দেশটিকে একটি ‘বন্ধু ও প্রতিবেশী’ হিসেবেও বর্ণনা করেছে। ইরানের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রেস টিভির বরাতে জানা গেছে, দেশটির সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ জানিয়েছে ওমানের ভূখণ্ডে কোনো সামরিক হামলা চালানো হয়নি এবং এ সংক্রান্ত ভিন্নধর্মী খবরগুলো তারা প্রত্যাখ্যান করেছে।

ওমান নিউজ এজেন্সি মঙ্গলবার জানায়, দক্ষিণ ওমানের ধোফার গভর্নরেটে দুটি ড্রোন ভূপাতিত করা হয়েছে এবং তৃতীয় একটি ড্রোন সালালাহ বন্দরের কাছে বিধ্বস্ত হয়েছে। এই খবর প্রকাশের পরই ইরান থেকে এই অস্বীকৃতি এল।

একটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে ওমানি সংবাদ সংস্থাটি বলেছে, এ ঘটনায় কোনো হতাহত বা বস্তুগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। গত ২৮ মার্চ যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের ওপর বড় ধরনের হামলা চালানোর পর থেকে পুরো অঞ্চলে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ সহস্রাধিক মানুষ নিহত হন।

এর জবাবে তেহরান ইসরাইলের পাশাপাশি সেইসব উপসাগরীয় দেশগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে প্রতিশোধ নিচ্ছে, যেখানে মার্কিন সামরিক সম্পদ বা ঘাঁটি আছে।

সূত্র: আনাদোলু এজেন্সি।

 

 

কিউএনবি/আয়শা/০৪ মার্চ ২০২৬,/রাত ৯:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit