বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

ভারতীয় দর্শকদের ‘চুপ’ করিয়ে দিতে চান ইংলিশ তারকা

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৬০ Time View

স্পোর্টস ডেস্ক : ক্রিকেট বিশ্বে ভারত দীর্ঘদিন হলো রাজত্ব করছে। মাঠে ভারতের খেলা মানেই গ্যালারিতে দর্শকদের গর্জন। আর ভারতের মাঠে যদি টিম ইন্ডিয়ার খেলা হয়, তাহলে তো কোনো কথাই নেই। স্টেডিয়ামের গ্যালারি থাকে টইটুম্বর।

গ্যালারির গর্জনে মাঠে নিজেদের সেরাটা উজার করে দেওয়া প্রতিপক্ষ খেলোয়াড়দের জন্য মুশকিল হয়ে যায়। তবে এই মুশকিল আহসান খুঁজছেন ইংল্যান্ডের তারকা ক্রিকেটার স্যাম কারান। আগামীকাল বৃহস্পকিতবার মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত-ইংল্যান্ড। 

ফাইনালে ওঠার সেই লড়াইয়ে মাঠে ভারতীয়দের গর্জন প্রসঙ্গে কারান বলেন, ‘মাঠের দর্শকরা যে আবহ তৈরি করবে, এর জন্য আমরা প্রস্তুত। খেলোয়াড় হিসেবে আপনি আরও রোমাঞ্চ অনুভব করবেন। এমন স্টেডিয়াম ও চিৎকারের মধ্যে খেলা হবে দারুণ একটি ব্যাপার। যদি আমরা (ভারতের) সমর্থকদের চুপ রাখার পথ বের করি নিতে পারি, তাহলে সম্ভবত আমরা ম্যাচে খুব ভালো করব।’

কারান আরও বলেন, ‘সবাই বলছে, ইংল্যান্ড কবে নিখুঁত ম্যাচ খেলবে। এটা (অ্যাডিলেইডের সেমি-ফাইনাল) আমাদের নিখুঁত ম্যাচ। তাই আমরা যদি সেটার কাছাকাছি যেতে পারি, তাহলে দারুণ ব্যাপার হবে।’‘আমরা ইতিবাচক অনেক কিছুই (সেখান থেকে) নিচ্ছি। সত্যি বলতে, আমরা নিখুঁত ম্যাচ খেলি বা না, সেটাকে আমি গুরুত্ব দিচ্ছি না। আমি স্রেফ জিততে চাই এবং আরেকটি বিশ্বকাপ ফাইনালে যেতে চাই।’

সেমিতে টস খুবই গুরুত্বপূর্ণ হবে বলে মনে করেন কারান, ‘সেমি-ফাইনালে, প্রচুর… শিশির আছে নাকি নেই, সেই ভাবনা ভুলিয়ে দেবে চাপ। যদি আমরা আগে বোলিং করি, আশা করি, দারুণ করব আর যদি আগে ব্যাট করি তো আশা করি, বড় সংগ্রহ গড়তে পারব।’ 

 

 

কিউএনবি/আয়শা/০৪ মার্চ ২০২৬,/রাত ৯:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit