শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
বাবার পর এবার মা ও তিন বোন, একা হয়ে গেলেন সিফাত এক রাতেই ইউক্রেনের ৬৬০টি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার শিক্ষার্থী শূন্য ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিত ৩৯ সেকেন্ডে সব শেষ, ভেনেজুয়েলায় যা ঘটল তা কল্পনারও বাইরে আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই

২৫ বছরেও করতে পারেননি কোনো বাংলাদেশি, তাইজুল গড়লেন সেই রেকর্ড

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৮৪ Time View

ক্রীড়া ডেক্স : জয় থেকে ৩ উইকেটের দূরত্বে আছে বাংলাদেশ। তবে তাইজুল ইসলামের অপেক্ষা ছিল মোটে ১ উইকেটের। মিরপুর টেস্টের শেষ দিনের শুরুতে আক্ষেপটা ঘুচে গেল তার। তাইজুল গড়লেন এমন এক রেকর্ড, যা কোনো বাংলাদেশিই গড়তে পারেননি শেষ ২৫ বছরে। পঞ্চম দিন সকালে বাংলাদেশের উইকেট পেতে বেশ বেগ পেতে হয়েছে। ১৩ ওভার শেষেও উইকেটের দেখা পায়নি। এরপর তাইজুল ইসলাম আঘাত হানেন আইরিশ ইনিংসে। তার একটু দ্রুতগতিতে করা বলটি গিয়ে আঘাত হানে অ্যান্ডি ম্যাকব্রাইনের প্যাডে।

আবেদনে আম্পায়ার আঙুল তুলে দিয়েছিলেন। তবে সঙ্গে সঙ্গে রিভিউ নেন ম্যাকব্রাইন। সে রিভিউ অবশ্য তাকে রক্ষা করতে পারেনি। ২১ রানে ফেরেন তিনি। আর তাতেই তাইজুল গড়ে ফেলেছেন রেকর্ডটা। ২৫০ উইকেটের মাইলফলক ছুঁয়ে ফেলেছেন তিনি। তাতে বাংলাদেশও পেল নতুন এক অভিজ্ঞতা। ২৫ বছরেও যে কোনো বাংলাদেশি টেস্টে ২৫০ উইকেটের মাইলফলক ছুঁতে পারেননি। তাইজুলই প্রথমবারের মতো গড়লেন এই রেকর্ড। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের শুরুতে তাইজুল ইসলামের উইকেট সংখ্যা ছিল ২৩৭টি।

প্রথম টেস্টে ৫ আর দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৪ উইকেট নিয়ে তার উইকেট সংখ্যা দাঁড়ায় ২৪৬-এ। আর এতেই সাকিবকে ছুঁয়ে ফেলেন বাঁহাতি এ স্পিনার। দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নিয়ে এবার তিনি ছুঁয়ে ফেললেন ২৫০ টেস্ট উইকেটের মাইলফলক। ৫৪ টেস্টে ২০৫ উইকেট নিয়ে এ তালিকায় তৃতীয় স্থানে আছেন মেহেদী হাসান মিরাজ। পরের দুটি অবস্থান মোহাম্মদ রফিক (১০০) আর মাশরাফি বিন মর্তুজার (৭৮)।

 

 

কুইক নিউজ / মোহন / ২৩ নভেম্বর ২০২৫ / সকাল ১১:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit