বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম
নাগরিকরা সংখ্যাগরিষ্ঠ কিংবা সংখ্যালঘু নয় সবাই বাংলাদেশি: প্রধানমন্ত্রী দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য গোপন রাখার কারণ জানতে চেয়ে প্রবাসী কল্যাণে কনস্যুলেটের চিঠি ৩ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী : পিএসজি-বার্সেলোনার লড়াইয়ে জিতবে কারা ধর্মকে ব্যবহার করে বিভেদ সৃষ্টিকারীরা দেশ ও জাতির শত্রু: মঞ্জু মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর চরম সংকটে ফ্রান্স, পরিস্থিতি কোন দিকে গড়াতে পারে? প্রতিবেশী দেশের ভরসায় ক্ষমতায় থাকার রাজনীতিতে বিশ্বাস করি না চীনের মেদোগ বাঁধ: ঝুঁকি মোকাবেলায় জাপান ও ভারতের আগাম প্রস্তুতি প্রয়োজন বিরোধীদল না এলেও সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম চলবে: আইনমন্ত্রী

আহত শ্রদ্ধা কাপুর

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৫৪ Time View

বিনোদন ডেস্ক : ভারতীয় সংবাদমাধ্যম ফ্রি প্রেস জার্নালের প্রতিবেদন থেকে জানা যায়, শনিবার (২২ নভেম্বর) সকালে ‘ঈথা’ সিনেমার শুটিংয়ে ছিলেন শ্রদ্ধা। নাচের একটি দৃশ্যধারণের সময় দুর্ঘটনার শিকার হন তিনি।

শুটিং চলছিল লাভনি নৃত্যের। এটি একটি দ্রুতলয়ের নাচ। এ দৃশ্যে অংশ নিতে লাভনি নৃত্যের সাজপোশাকে প্রস্তুত ছিলেন অভিনেত্রী। ভারী শাড়ি ও গয়না মিলিয়ে ১৫ কেজি ওজন নিয়ে নাচছিলেন শ্রদ্ধা। নাচের এক পর্যায় ভারসাম্য হারিয়ে ফেললে শ্রদ্ধার কোমরবন্ধনী মাটিতে পড়ে যায়। আর তাতে বেকায়দায় পা পড়ে গুরুতর আহত হন অভিনেত্রী।
 
এ ঘটনায় ২ সপ্তাহের জন্য ‘ঈথা’ সিনেমার শুটিং বন্ধের ঘোষণা দেন পরিচালক ও প্রযোজক। কিন্তু প্রযোজকের টাকা ‘নষ্ট’ করতে নারাজ শ্রদ্ধা। তাই ‘ক্লোজ শট’র  শুটিং চালিয়ে যাওয়ার অনুরোধ করেন তিনি। প্রয়োজনীয় চিকিৎসা নিয়ে ‘ক্লোজ শট’র শুটিং শুরু করার কিছুক্ষণের মধ্যে পায়ের ব্যথা বেড়ে যায় শ্রদ্ধার। তাই সিনেমার ইউনিট শুটিং বন্ধ করে দিয়ে অভিনেত্রীকে বিশ্রামে থাকার পরামর্শ দেয়।

চিকিৎসকরা শ্রদ্ধাকে সম্পূর্ণ বেড রেস্টে থাকার পরামর্শ দিয়েছেন। আহত পা নিয়ে নাচ অনুশীলনের নিষেধ করেছেন। তাই অভিনেত্রী পুরোপুরি সুস্থ হলেই আবার শুরু হবে ‘ঈথা’ সিনেমার বাকি শুটিং। 

 

 

কিউএনবি/আয়শা/২২ নভেম্বর ২০২৫,/বিকাল ৩:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit