বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
উদীয়মান ক্রিকেটারদের পাশে সাবেক পাকিস্তানের অধিনায়ক নির্বিঘ্নে পূজা সম্পন্নে আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ ব্যাটিং ধসের পর হাল ধরেছেন সাইফ-ইমন শান্তিপ্রিয়ভাবে পূজা করতে পেরে কৃতজ্ঞতা জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা : মৎস্য প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৭৩ চা-রুটিতে নির্ভরতা, পুষ্টিহীন হয়ে পড়ছে গাজার শিশুরা রাঙামাটি জেলা প্রশাসনের জরুরি বার্তা, সাজেক পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা নওগাঁয় সিদুর খেলার মধ্যে দিয়ে দূর্গা মাকে বিদায় দিলেন ভক্তরা খাগড়াছড়িতে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন হচ্ছে: ওয়াদুদ ভূইয়া এমপি। নওগাঁয় বড় বোন হত্যায় ছোট ভাইসহ গ্রেপ্তার ৫

মেয়েদের জীবনের থেকে একটি ওড়না বেশি গুরুত্বপূর্ণ: চমক

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৫৭ Time View

বিনোদন ডেস্ক : বিনোদন জগতের ছোটপর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক গতকাল ভূমিকম্পের ঘটনার পর সামাজিক মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন। সেই পোস্টে অভিনেত্রী লিখেছেন, ‘মেয়েদের জীবনের থেকে একটি ওড়না বেশি গুরুত্বপূর্ণ। এরপর তিনি উল্লেখ করেন, ‘ভূমিকম্প ফ্যাক্ট।’এর আগে শুক্রবার (২১ নভেম্বর) সকালে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রাথমিক তথ্যানুযায়ী, এ ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৭। এ ঘটনায় এখন পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদিন ভূমিকম্পের সময় রাজধানীসহ সারা দেশে আতঙ্কিত হয়ে ভবন থেকে তড়িঘড়ি বের হয়ে পড়েন সাধারণ মানুষ। এমন জরুরি পরিস্থিতিতে অনেক নারী অপ্রস্তুত অবস্থায় বাসা থেকে বের হয়ে আসতে বাধ্য হন।

এ বিষয়টিকেই ইঙ্গিত করে ছোটপর্দার এ অভিনেত্রী ব্যতিক্রমী বার্তা দিয়েছেন। চমকের সেই পোস্টে নেটিজেনদের অনেকেই একমত পোষণ করেছেন। তবে কেউ কেউ লিখেছেন, জান বাঁচানো ফরজ। অর্থাৎ জীবন বাঁচানোটাই অগ্রাধিকার ক্ষেত্রবিশেষে। এক নেটিজেন আবার মন্তব্য করেছেন, যারা বাসায় অন্য কেউ নেই ভেবে ওড়না ছাড়া থাকেন, ভূমিকম্পের এ ঘটনাটি তাদের জন্য একটি সচেতনতামূলক বার্তা হতে পারে। তবে শুধু এই পোস্টই নয়, ভূমিকম্পের পর একের পর এক সচেতনতামূলক পোস্ট দিতেও দেখা গেছে অভিনেত্রীকে। এ নিয়ে ভক্তদের প্রশংসায় ভাসছেন অভিনেত্রী চমক।

 

 

কুইক নিউজ / মোহন / ২২ নভেম্বর ২০২৫ / দুপুর ২:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit