বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম
আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের কঙ্গো ফেরত চিকিৎসকের মাধ্যমে ফ্রান্সে ঢুকলো ইবোলা যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতায় মধ্যস্থতা করে পাকিস্তানের লাভ কতটা?

ভারতকে টেনে ১৬ ধাপ নামাল বাংলাদেশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৫৬ Time View

স্পোর্টস ডেস্ক : ফিফা র‍্যাঙ্কিংয়ে ভারত শেষ কিছু দিনে কেবল নেমেই যাচ্ছে। টানা বাজে পারফর্ম্যান্সের খেসারত দিয়েই যাচ্ছে দলটা। সবশেষ নভেম্বর উইন্ডোয় বাংলাদেশ তাদের হারিয়েছে ১-০ গোলে। আর তাতেই ৬ ধাপ নেমে গেছে ভারত, এক দশকে এর চেয়ে বাজে অবস্থানে আর নামেনি দলটা। ফিফার সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে ভারত ছয় ধাপ নিচে নেমে এখন ১৪২তম স্থানে। বুধবার প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে এই পতন দেখা যায়। এএফসি এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে ভারতের দারুণ খারাপ পারফরম্যান্স এই অবস্থার বড় কারণ। পাঁচ ম্যাচে একটিও জয় নেই। কোনো ম্যাচেই জিততে পারেনি তারা।

মঙ্গলবার বাংলাদেশের বিপক্ষে ০–১ গোলে হারে তাদের দুরবস্থা আরও স্পষ্ট হয়ে ওঠে। বর্তমানে ভারতের অবস্থান ১৪২-তে। এর চেয়ে বাজে অবস্থানে ভারত সবশেষ ছিল ২০১৬ সালের সেপ্টেম্বর উইন্ডোর পর, নেমে গিয়েছিল ১৪৮ নম্বরে। অথচ ভারত বছরটা শুরু করেছিল ১২৬ নম্বর অবস্থানে থেকে। সেখান থেকে ১৬ ধাপ নেমে বছর শেষ করতে হলো তাদের। দলটা বছরের শুরুর উইন্ডোয় বাংলাদেশের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল। শেষ উইন্ডোয় বাংলাদেশের কাছে হেরেই বসল। ভারতের এই বিশাল পতনে বাংলাদেশেরও বড় অবদান আছে বৈকি!

 

 

কুইক নিউজ / মোহন / ২০ নভেম্বর ২০২৫/ দুপুর ১২:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit