রবিবার, ২১ জুন ২০২৬, ১২:০৭ অপরাহ্ন

মেহজাবীনের সেই ব্যস্ততা কোথায় হারাল?

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ৯৮ Time View

বিনোদন ডেস্ক : ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। নাটক-ওটিটির পর বড় পর্দায় অভিনয় করে এক দশকেরও বেশি সময়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যান।

সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে, আগের চেয়ে অনেকটাই কমেছে মেহজাবীনের কাজের ব্যস্ততা; কাজেই মেহজাবীন ভক্তরা একরকম তাকে নিয়ে এখন প্রশ্ন তুলছেন বলেই বলা চলে। 

সম্প্রতি পারিবারিক ব্যবসায় পার্টনার করার আশ্বাস দিয়ে ২৭ লাখ টাকা আত্মসাৎ, হুমকি–ধামকির অভিযোগে করা মামলায় সম্প্রতি মেহজাবীন ও তার ভাই আলিসান চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। পরে তারা আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন। 

কিছুদিন আগে গুঞ্জন রটে পরিচালক রেদওয়ান রনির আসন্ন সিনেমা ‘দম’ এ অভিনয়ের কথা ছিল মেহজাবীনের। যেখানে দুই প্রসিদ্ধ অভিনেতা চঞ্চল চৌধুরী ও আফরান নিশোর সঙ্গে স্ক্রিনশেয়ার কথা ছিল তার; বিভিন্ন সংবাদমাধ্যমেও উঠে আসে মেহজাবীনের নাম।

কিন্তু শেষমেশ জানা গেল, ‘দম’-এর নায়িকা মেহজাবীন নন— জায়গাটি পেয়েছেন পূজা চেরী। আর এ ঘোষণার পরই হতাশ হন মেহজাবীন ভক্তরা।

 

 

কিউএনবি/আয়শা/১৭ নভেম্বর ২০২৫,/সন্ধ্যা ৭:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit