সোমবার, ২২ জুন ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ স্টারমার পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের—‘গুঞ্জন’ বলে উড়িয়ে দিল ডাউনিং স্ট্রিট যুক্তরাষ্ট্র-ইরান ‘ঐতিহাসিক’ আলোচনা : যে বার্তা দিলেন জেডি ভ্যান্স শান্তি আলোচনার মধ্যেই ইরানকে ফের হুমকি ট্রাম্পের ট্রাম্পের হুমকির জবাবে ইরান বলল সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে ‘জীবনে দু’জন প্রিয় মানুষের একজন আমার স্ত্রী-আরেকজন আসিম মুনির’ ট্রাম্প বললেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগ করবেন ইরানের সাথে এই আলোচনা একটি ঐতিহাসিক ঘটনা : জেডি ভ্যান্স শান্তি আলোচনার মধ্যেই ইরানকে ধ্বংস করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

মক্কা থেকে মদিনা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ৪২ জন ওমরাহ যাত্রী নিহতের শঙ্কা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ১০১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে মক্কা থেকে মদিনা যাওয়ার পথে ওমরাহ যাত্রীবাহী একটি বাসের সঙ্গে ডিজেল ট্যাঙ্কারের ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় কমপক্ষে ৪২ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

স্থানীয় গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, নিহতদের মধ্যে অধিকাংশই ভারতীয় নাগরিক বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় সময় রাত ১:৩০ মিনিট নাগাদ মদিনার কাছে মুফরিহাত এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। বাসটি ওমরাহ পালনের জন্য মক্কা থেকে মদিনার দিকে যাচ্ছিল। খালীজ টাইমস জানিয়েছে, বাসের বেশিরভাগ যাত্রীই ছিলেন ভারতের তেলেঙ্গানা রাজ্যের হায়দ্রাবাদের বাসিন্দা।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ট্যাঙ্কারের সঙ্গে সংঘর্ষের পরই বাসটিতে দ্রুত আগুন ধরে যায়। দুর্ঘটনার সময় বাসের অধিকাংশ যাত্রী ঘুমিয়ে থাকায় তাদের পালানোর কোনো সুযোগ ছিল না। এর ফলেই মৃতের সংখ্যা এত বেশি হয়েছে।
তথ্যসূত্র: এনডিটিভি

 

কিউএনবি/আয়শা/১৭ নভেম্বর ২০২৫,/বিকাল ৩:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit