সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম
নওগাঁর পত্নীতলায় রাকাবের কৃষি ও পল্লী ঋণ বিতরন  শিক্ষাই হচ্ছে সকলের সম্বল:শিক্ষামন্ত্রী পাবনায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত আটোয়ারীতে ইউপি চেয়ারম্যান মাহাবুব আলম প্রধানের মৃত্যু ! শ্রদ্ধা ও ভালবাসায় দাফন সম্পন্ন ‎লালমনিরহাটে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন, জেলায় লক্ষ্যমাত্রা দুই লক্ষাধিক শিশু নোয়াখালীতে ভুয়া র‍্যাব গ্রেপ্তার নওগাঁয় বিদেশি পর্যটককে হেনস্তার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর গ্রেফতার কে হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী আজকের স্বর্ণের দাম: ২২ জুন ২০২৬ প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২

এবার ছিটকে গেলেন হ্যাজলউড, চোটে জর্জরিত অস্ট্রেলিয়া

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৬২ Time View

খেলা ডেক্স : এবার অ্যাশেজের প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন অস্ট্রেলিয়ার তারকা পেসার জশ হ্যাজলউডও। হ্যামস্ট্রিং চোটের কারণে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে তিনি খেলতে পারবেন না। ক্রিকেট অস্ট্রেলিয়া নিশ্চিত করেছে, চোটের কারণে হ্যাজলউড দলের সঙ্গে প্রথম টেস্টের ভেন্যু পার্থে যাবেন না। পার্থ টেস্ট দিয়ে এবারের অ্যাশেজ শুরু আগামী শুক্রবার।

চোটের কারণে অধিনায়ক প্যাট কামিন্সের প্রথম টেস্টে খেলতে না পারা নিশ্চিত হয়েছে বেশ আগেই। কদিন আগে ছিটকে গেছেন আরেক পেসার শন অ্যাবট। এই তালিকায় যোগ হলো হ্যাজলউডের নাম। হ্যাজলউডের না থাকাটা অস্ট্রেলিয়ার জন্য বড় ধাক্কা। হ্যাজলউড গত মাসে ভারতের সাদা বলের ক্রিকেটে দুর্দান্ত বোলিং করেছিলেন। শেফিল্ড শিল্ডের ম্যাচেও ভালো ছন্দে ছিলেন। তবে গত বুধবার নিউ সাউথ ওয়েলসের হয়ে ভিক্টোরিয়ার বিপক্ষে শেফিল্ড শিল্ড ম্যাচে বোলিং করার সময় হ্যাজলউড হ্যামস্ট্রিংয়ে টান অনুভব করেন।

অধিনায়ক প্যাট কামিন্সের প্রথম টেস্টে খেলতে না পারা নিশ্চিত হয়েছে বেশ আগেইএএফপিম্যাচের তৃতীয় দিনে নিজের স্পেল শেষ করার পর তিনি নিউ সাউথ ওয়েলসের অধিনায়ক স্টিভেন স্মিথকে জানান যে হ্যামস্ট্রিংয়ে টান অনুভব করছেন। স্মিথ সঙ্গে সঙ্গে তাকে মাঠ ছাড়ার নির্দেশ দেন।

মাঠ ছাড়ার পর তিনি সিডনি ক্রিকেট গ্রাউন্ডের পাশের একটি ক্লিনিকে স্ক্যান করান। প্রথম রিপোর্ট ঠিকঠাক আসে। তবে ফলো-আপ স্ক্যানে শনিবার লো-গ্রেড পেশির চোট ধরা পড়েছে। তাঁর জায়গায় দলে এসেছেন পেসার মাইকেল নেসার।

২০১৪ সাল থেকে অস্ট্রেলিয়া মাত্র দুবার ঘরের মাঠে কামিন্স এবং হ্যাজলউডকে ছাড়াই টেস্ট খেলেছে। একবার ২০২১ সালে ইংল্যান্ডের বিপক্ষে এবং একবার ২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। কাকতালীয়ভাবে এই দুটি ম্যাচেই খেলেছেন নেসার।হ্যাজলউডের চোটের আগে ইংল্যান্ড শিবিরেও উদ্বেগ দেখা দিয়েছিল। ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের প্রথম দিন পেসার মার্ক উড হ্যামস্ট্রিংয়ে টান অনুভব করেছিলেন। তবে শনিবার ইসিবি নিশ্চিত করেছে, উড সম্পূর্ণ সুস্থ আছেন

 

 

কুইক নিউজ / মোহন / ১৫ নভেম্বর ২০২৫/ দুপুর ১:০১

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit