শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম
বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি যুদ্ধের ময়দানে না নেমেও যেভাবে ইরান যুদ্ধে জয়ী চীন সমুদ্রসম্পদ সুরক্ষা ও সুনীল অর্থনীতি বিকাশে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী হিজরতের শিক্ষা আশুরার তাৎপর্য মাটিরাঙ্গায় ৩ দিনব্যাপী  জাতীয় ফল মেলার উদ্বোধন করলেন ইউএনও উম্মে তাহমিনা মিতু। আমিনুর সভাপতি, রাসেল সম্পাদক নাভারন প্রেস ক্লাবে ৩ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন আটোয়ারীতে ৭ লক্ষাধিক জাল টাকা সহ আটক-৭ নওগাঁর রাণীনগরে ৩ ডাকাত গ্রেপ্তার  পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দলের উদ্যোগে আশুলিয়ায় জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালিত

রাশিয়ার পুতিন ও চীনের শি, কাকে সামলানো বেশি কঠিন মনে করেন ট্রাম্প?

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ৫৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রোববার (২ নভেম্বর) সিবিএস-এ ‘৬০ মিনিটস’-এর সাক্ষাৎকারে ট্রাম্প এমন মন্তব্য করেন। পাঁচ বছরের মধ্যে প্রথমবারের মতো এই অনুষ্ঠানে উপস্থিত হন ট্রাম্প। এর আগেরবার অনুষ্ঠান থেকে তিনি ওয়াক আউট করেন এবং এই নেটওয়ার্কের বিরুদ্ধে পক্ষপাতদুষ্টতার অভিযোগ তোলেন।

তাকে প্রশ্নকারী বলেছিলেন, চীনের শি নাকি রাশিয়ার পুতিন, কাকে সামলানো বেশি কঠিন, ট্রাম্প উত্তর দিয়েছিলেন ‘উভয়কেই।’
ট্রাম্প বলেন, ‘দুজনেই কঠিন। দুজনেই বুদ্ধিমান। তারা দুজনেই খুব শক্তিশালী নেতা। এরা এমন মানুষ যাদের সাথে খেলা করা যায় না। এদেরকে খুব গুরুত্ব সহকারে নিতে হয়। তাদের কেউই হালকা বিষয় নিয়ে কথা বলা পছন্দ করেন না।’
 
ট্রাম্প বলেন, ‘তারা এমন নন যে, হাঁটতে হাঁটতে বলবেন, দেখো কী সুন্দর একটা দিন, কী চমৎকার রোদ ঝলমল করছে। তারা সিরিয়াস টাইপের মানুষ। যেমন কঠোর, তেমনি বুদ্ধিমান নেতা।’ট্রাম্প পরে বলেছিলেন, রাশিয়া এবং চীন উভয়েরই পারমাণবিক অস্ত্রের বিশাল মজুদ রয়েছে এবং তিনি উভয় দেশের সাথেই পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা করেছেন।

এদিকে, মার্কিন-চীন সম্পর্ক নিয়ে ট্রাম্প জোর দিয়ে বলেন, চ্যালেঞ্জ সত্ত্বেও, তিনি এবং চীনা নেতা ভালোভাবে কাজ এগিয়ে নিচ্ছেন। কয়েক মাস ধরে টানাপোড়েনের পর, তারা একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছেছেন যা নিয়ে তিনি মূলত সন্তুষ্ট। পুতিনের সাথেও তার ‘খুব ভালো সম্পর্ক’ বলে পুনর্ব্যক্ত করেন ট্রাম্প। এ সময় ইউক্রেন সংঘাতের জন্য তার পূর্বসূরি জো বাইডেনকে দায়ী করেন।
 
বলেন, ‘এটি এমন একটি যুদ্ধ ছিল যা আমি প্রেসিডেন্ট থাকলে কখনও ঘটত না।’  তিনি বলেন, পুতিনও এটি স্বীকার করেছেন।
 
সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া

 

কিউএনবি/আয়শা/০৩ নভেম্বর ২০২৫,/সন্ধ্যা ৭:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit