শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম
বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি যুদ্ধের ময়দানে না নেমেও যেভাবে ইরান যুদ্ধে জয়ী চীন সমুদ্রসম্পদ সুরক্ষা ও সুনীল অর্থনীতি বিকাশে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী হিজরতের শিক্ষা আশুরার তাৎপর্য মাটিরাঙ্গায় ৩ দিনব্যাপী  জাতীয় ফল মেলার উদ্বোধন করলেন ইউএনও উম্মে তাহমিনা মিতু। আমিনুর সভাপতি, রাসেল সম্পাদক নাভারন প্রেস ক্লাবে ৩ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন আটোয়ারীতে ৭ লক্ষাধিক জাল টাকা সহ আটক-৭ নওগাঁর রাণীনগরে ৩ ডাকাত গ্রেপ্তার  পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দলের উদ্যোগে আশুলিয়ায় জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালিত

দক্ষিণ কোরিয়ায় ট্রাম্প-জিনপিং বৈঠক শুরু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ১০২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ কোরিয়ার বুসান শহরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠক শুরু হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১১টায় বৈঠকে বসেছেন এই দুই নেতা। কয়েক ঘণ্টা ধরে এই বৈঠক চলতে পারে বলে মনে করা হচ্ছে।

এপেক সম্মেলনের ফাঁকে এই বৈঠকে ট্রাম্প-জিনপিং বৈঠকে কি বিষয়ে আলোচনা হতে পারে তা নিয়ে চলছে নানা বিশ্লেষণ। প্রতিরক্ষা ও ইলেকট্রনিকস শিল্পের অন্যতম উপাদান বিরল খনিজ। 
 
বিরল খনিজ খাতের সাপ্লাই চেইনে রয়েছে চীনের প্রায় একচ্ছত্র আধিপত্য। আবার এই খাতে যুক্তরাষ্ট্রেরও ব্যাপক আগ্রহ। ফলে, স্বাভাবিকভাবেই ধরে নেওয়া হচ্ছে, ট্রাম্প-শি আলোচনার কেন্দ্রে থাকবে বিরল খনিজের বিষয়টি।

ফেন্টানিল ইস্যুতে চীনা পণ্যের ওপর মার্চ থেকে ২০ শতাংশ শুল্ক আরোপ করে রেখেছে হোয়াইট হাউজ। ট্রাম্পের ফেন্টানিল শুল্কের সিদ্ধান্তে হাত গুটিয়ে বসে থাকেনি চীন। তারা সয়াবিনসহ মার্কিন কৃষিপণ্য আমদানিতে পালটা শুল্ক আরোপ করে। প্রতিশোধমূলক এই শুল্কে চাপে পড়েছেন মার্কিন কৃষকরা, যারা ট্রাম্পের অন্যতম রাজনৈতিক সমর্থক গোষ্ঠী।

ধারণা করা হচ্ছে ট্রাম্প-শি বৈঠকে কৃষিপণ্যে শুল্কের বিষয়টি গুরুত্ব পাবে। এছাড়া দুই নেতার বৈঠকে তাইওয়ান, ইউক্রেন যুদ্ধ, কৃত্রিম বুদ্ধিমত্তা ও টিকটক নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা আছে। তবে ট্রাম্প আশা প্রকাশ করেছেন বৈঠক থেকে উভয় দেশই লাভবান হবে।

কিউএনবি/অনিমা/৩০ অক্টোবর ২০২৫,/সকাল ১০:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit