রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম
আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকসহ জনবল সংকট কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি ইরানের কেইনের পেনাল্টি মিস, ওয়েম্বলিতে ইংল্যান্ডকে হারাল স্পেন রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে যুক্তরাষ্ট্র-ইরানের ‘কাবুকি’ কূটনীতি! বিশ্বমঞ্চে বাংলাদেশের স্বার্থকে গুরুত্বের সঙ্গে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী ভারতের মাটিতে নামল যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান, নেপথ্যে কী ২০২৭ সালের হজে আরও ২০ হাজার কোটা দাবি হাবের ৪১ বছর বয়সে গোল করে ইতিহাস গড়লেন লুকা মদ্রিচ

‘আমি সুন্দর হবো’ কনসার্টে গাইবেন সায়ান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ৭৫ Time View

 বিনোদন ডেস্ক : ‘শহরতলী’ ব্যান্ডের শিল্পী জিল্লুর রহমান সোহাগের ‘বিটুইন দ্য লাইনের’ আয়োজন করেছেন দুই ঘন্টাব্যাপী একটি কনসার্টের। যেখানে গান শোনাবেন শিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান। আগামী ৭ নভেম্বর বিশ্বসাহিত্য কেন্দ্রে ‘আমি সুন্দর হবো’ নামের কনসার্টে গাইবেন তিনি। 

কনসার্ট নিয়ে সোহাগ বলেন, আমার প্রতিষ্ঠান ‘বিটুইন দ্য লাইনের’ আয়োজনে প্রথম কনসার্ট। ‘আমি সুন্দর হবো একটু একটু করে, আমি অসুন্দরকে আমার আদলে পাল্টাব সুন্দরে’, সুন্দরের এই স্লোগানকে সাথে নিয়ে আমার এই কনসার্টের আয়োজনে। কনসার্টে ১০০০ ও ৮০০ টাকা মূল্যের দুই ধরনের টিকেট পাওয়া যাচ্ছে।

কনসার্ট নিয়ে সায়ান বলেন, চারপাশে এই সুন্দরের সঙ্গে আমি সংহতি প্রকাশ করতে চাই। গান শোনার জন্যও সবাইকে আমন্ত্রণ।

প্রতিবাদী গানে পরিচিত সায়ান। এই শিল্পীর গাওয়া গানগুলোর মধ্যে ‘আমিই বাংলাদেশ’, ‘তার চেয়ে মেনে নাও’, ‘হঠাৎ করেই চোখ পড়েছে’, ‘এক হারিয়ে যাওয়া বন্ধু’, ‘মুখোশ’, ‘ফিরতে ঘরে ভয়’ সহ আরো কিছু গান জনপ্রিয় হয়েছে।

এদিকে, জিল্লুর রহমান সোহাগ দীর্ঘদিন ধরে পারফর্ম করছেন ব্যান্ড ‘শহরতলীর’ সঙ্গে। পাশাপাশি তিনি এককভাবেও গাইছেন এবং লিখছেন।

কিউএনবি/অনিমা/৩০ অক্টোবর ২০২৫,/সকাল ১০:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit