শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম
বিএনপি চাইলে ২০৩১ সাল পর্যন্ত রাজপথ দখলে রাখতে পারবে : মীর শাহে আলম জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণে ওয়াকআউট করা দেশগুলোর মধ্যে ছিল বাংলাদেশও প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রীর বৈঠক মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ

রজনীকান্ত ও ধানুশের বাসভবনে বোমা! বার্তা আসে ই–মেইলে

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ৬৩ Time View

বিনোদন ডেস্ক : দ্রুত তারকাদের বাসভবনে বোমা শনাক্তকরণ ও নিষ্ক্রিয়করণ স্কোয়াড মোতায়েন করা হয়, সঙ্গে প্রতিটি জায়গায় নিরাপত্তা তল্লাশি চালানো হয়। তল্লাশি ও পুলিশি তদন্তে এখন পর্যন্ত কোনো সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। কর্মকর্তারা মনে করছেন, এটি ভুয়া হুমকি হতে পারে।

রজনীকান্তের বাসভবনের নিরাপত্তাকর্মীরা পুলিশকে জানান, বোমা রাখার জন্য কোনো অজ্ঞাত ব্যক্তি বাড়িতে প্রবেশ করেনি, তাই পুলিশের ধারণা, এটি ভুয়া হুমকি হওয়ার সম্ভাবনাই বেশি। ই–মেইল পাওয়ার পর পরই বোম্ব ডিসপোজাল স্কোয়াডের সঙ্গে সমন্বয় করে ই-মেইলে নাম থাকা অন্য ব্যক্তিদের বাড়িতেও তল্লাশি বাড়িয়েছে চেন্নাই সিটি পুলিশ। তল্লাশির পর এখন পর্যন্ত কোনো বিস্ফোরক পাওয়া যায়নি এবং পুলিশ এই ঘটনাটিকে সম্প্রতি ঘটে যাওয়া এমন একাধিক ভুয়া হুমকির অংশ হিসেবে চিহ্নিত করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, এগুলো একটি বিস্তৃত ঘটনার অংশ, যেখানে সম্প্রতি বেশ কয়েকজন তামিল সিনেমার তারকা ও রাজনীতিবিদ একই ধরনের হুমকির শিকার হয়েছেন। অক্টোবরের শুরুর দিকে অভিনেত্রী তৃষা কৃষ্ণাণ এবং এস ভি শেখরের কাছে হুমকি পাঠানো হয়েছিল। এ ছাড়া, সুরকার ইলাইয়ারাজার টি নগরের স্টুডিওকেও লক্ষ্য করা হয়েছিল। এসব হুমকিকে ভিত্তিহীন বলে নিশ্চিত করেছে আইনপ্রয়োগকারী সংস্থা।

 

 

কিউএনবি/আয়শা/২৯ অক্টোবর ২০২৫,/বিকাল ৫:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit