রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন

কুমার শানুর সঙ্গে প্রেম নিয়ে সাবেক স্ত্রী কুনিকাকে খোঁচা সালমানের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ৭৮ Time View

বিনোদন ডেস্ক : জীবনে এমন একটা প্রেম সবার করা উচিত- কুমার শানুর সঙ্গে সম্পর্ক নিয়ে এমন মন্তব্য করেছিলেন সঙ্গীতশিল্পী কুনিকা নিজেই। এ বার সেই প্রেম নিয়ে প্রকাশ্যে কুনিকাকে খোঁচা দিলেন বলিউড ভাইজান সালমান খান ও মিকা সিংহ। কুমার শানুর সঙ্গে প্রেমের কথা অকপটে স্বীকার করেন কুনিকা। এও জানিয়েছেন, যুক্তিবুদ্ধি কাজে লাগিয়ে নয়, সেই সময়ে কেবল প্রেমে ভেসে গিয়েছিলেন তিনি। জীবনে এমন একটা প্রেম সবার করা উচিত। এ বার কুমার শানুর সঙ্গে তার প্রেম নিয়ে প্রকাশ্যে খোঁচা দিলেন সালমান ও মিকা।

‘বিগ বস’-এ ‘উইকেন্ড কাওয়ার’ পর্বে প্রতিযোগীদের সঙ্গে দেখা করেন সালমান। সেখানে খুনসুঁটিতে মেতে উঠেন তিনি। রোববারের পর্বে সালমানের সঙ্গে ছিলেন মিকা সিংহও। মিকা এসে সবাইকে একটি গান গাইতে বলেন। মিকার জনপ্রিয় ‘সাওয়ান মে লগ গই আগ’ গানটি সকলে একে একে শোনান। সব শেষে কুনিকা গানটি গেয়ে শোনান। কুনিকার গান শুনে মিকা খোঁচা দিয়ে বলেন, কুনিকাজি বরাবরই সঙ্গীত পরিবেশ ও সুরের কাছাকাছি থেকেছেন। মিকার ইঙ্গিত বুঝতে পারেন সালমানও। সঙ্গে সঙ্গে সামান্য হেসে তিনিও প্রশ্ন করেন, এখনো রেওয়াজ চলছে? এই শুনে কুনিকা ও ‘বিগ বস’-এর অন্য প্রতিযোগীরাও হেসে ওঠেন।

কুমার শানু বিবাহিত অবস্থাতেই তার সঙ্গে সম্পর্ক রেখেছিলেন বলে জানিয়েছিলেন কুনিকা। সেই সম্পর্ক ৬ বছর টিকেছিল। সম্পর্ক এতটাই গভীর ছিল যে, তারা পরস্পরকে স্বামী-স্ত্রীর মতোই দেখতেন, দাবি কুনিকার। শানু নাকি অবসাদে ভুগছিলেন। নিজের স্ত্রী-সংসার নিয়ে সুখী ছিলেন না। তাই তখন তার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন গায়ক। এমন জানিয়েছিলেন কুনিকা নিজেই।

 

 

কিউএনবি/আয়শা/২৮ অক্টোবর ২০২৫,/রাত ১১:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit