মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম
ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ রুশ ড্রোন ও মিসাইল হামলায় কাঁপল ইউক্রেন, নিহত ১০ হরমুজ প্রণালিতে মাইন সরাতে ইরান একাই যথেষ্ট ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ কাতারের দেওয়া বিলাসবহুল উড়োজাহাজে এ সপ্তাহে প্রথম ভ্রমণ করবেন ট্রাম্প যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান জার্মানির প্যারাগুয়ে পরীক্ষা শুরু যুদ্ধবিরতি চুক্তির পরও লেবাননে ইসরায়েলের হামলা, ঘরে ফিরছেন বাস্তুচ্যুতরা ক্যান্সার জয় করা কেট মিডলটনের ২৪ ঘণ্টায় তিন পাহাড় জয় লিসা কুক ইস্যুতে ট্রাম্পের পরাজয়, তবে বেড়েছে প্রশাসনিক ক্ষমতা

ডোমারে শাশুরীর নির্যাতনের শিকার হয়ে গৃহবধু বুলবুলি হাসপাতালে

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ৫৬ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে শাশুরীর হাতে নির্যাতনের শিকার হয়ে বুলবুলি বেগম নামে এক গৃহবধু হাসপাতালের বিছানায় মানবেতর জীবন যাপন করছে। গত ৪দিন যাবত গুরুত্বর অসুস্থ অবস্থায় হাসপাতালে বিছানায় পড়ে থাকলেও শশুরবাড়ীর লোকজন কোন প্রকার খোঁজখবর না নেয়ায় মনের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। ঘটনাটি ঘটেছে ডোমার উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের বাগডোকরা তেলীপাড়া গ্রামে। থানার অভিযোগ সুত্রে জানাযায়, উক্ত গ্রামের ময়নুল হকের ছেলে আমিন হোসেনের সাথে বিগত ১২ বছর পূর্বে পৌর এলাকার পূর্ব চিকনমাটি সবুজপাড়ার বুলবুল ইসলামের মেয়ে বুলবুলি বেগমের বিয়ে হয়। ঘর সংসার চলাকালীন তাদের ২টি কন্যা সন্তান রয়েছে। গত ৩বছর যাবত সংসারের সামান্য বিষয় নিয়ে গৃহবধু বুলবুলি বেগমকে কারণে অকারণে স্বামী ও শাশুরী মিলে শারীরিক ও মানুষিক নির্যাতন চালায় বলে অভিযোগ উঠেছে।

২টি সন্তানের কথা চিন্তা করে বুলবুলি সকল নির্যাতন মুখবুঝে সর্য্য করে আসছে। এরই ধারাবাহিকতায় ঘটনার দিন গত বৃহস্পতিবার (০৯ অক্টোবর) বিকালে পরিবারের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বুলবুলির শাশুরী আমিনা বেগম ও তার স্বামী গৃহবধুকে বেধরক মারপিট করে বাড়ীর পাশে রেললাইনের পাড়ে ফেলে রাখে। এলাকাবাসী জানান ২ ঘন্টা যাবত অজ্ঞান অবস্থায় পড়ে থাকায় তার বাবার বাড়ীতে সংবাদ দিলে বাবা মা গিয়ে মুনুষ্য অবস্থায় তাকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তাদের নির্যাতনের ফলে বুলবুলি এতাটায় অসুস্থ যে তার বাগশক্তি হারিয়ে ফেলে। এবিষয়ে গৃহবধুর বাবা বাদী হয়ে তার শশুর, শাশুরী ও স্বামীর বিরুদ্ধে ডোমার থানায় অভিযোগ দ্বায়ের করে। থানার অফিসার ইনচার্জ আরিফুল ইসলাম জানান, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইগত ব্যবস্থা নেয়া হবে। শাশুরী আমিনা বেগম বৌমাকে মারপিটের বিষয়টি অস্বীকার করেন। বুলবুল ইসলাম জানান, এর আগের একাধীকবার জনপ্রতিনিধি দ্বারা বিচার শালিশ করেও কোন ফল হয়নি। মেয়ে কে নির্যাতনের বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন গৃহবধুর বাবা বুলবুল ইসলাম। 

কিউএনবি/অনিমা/২৬ অক্টোবর ২০২৫,/দুপুর ১:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit