বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
সৌদি আরবের দুটি বিমানবন্দরে হুথিদের হামলায় নিহত ৩ মুখ্যমন্ত্রী উপস্থিত থাকলে বিধানসভার অধিবেশন বয়কট করব: হুমায়ুন কবীর স্যাটেলাইট চিত্রে লাওসে চীনের সামরিক স্থাপনায় যুদ্ধবিমানের উপস্থিতি ফ্রান্সের অস্থিরতা ইউরোপের জন্য কতটা ঝুঁকির? সৌদি নৌবাহিনী প্রধানের সঙ্গে মার্কিন নৌ কমান্ডারের বৈঠক এখনো নিখোঁজ ৫২৮৫, নেপালে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো? ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ মধ্যপ্রাচ্য যুদ্ধের ধাক্কায় এখনও চড়া পশ্চিমমুখী বিমানভাড়া

বড়পুকুরিয়া কোল মাইনিং অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন॥

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ১২৮ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর জেলার বড়পুকুরিয়া কোল মাইনিং ওয়েলফেয়ার অফিসার্স এসোসিয়েশনের দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচন শান্তি পূর্ণভাবে সম্পন্ন হয়েছে। গত বুধবার বড়পুকুরিয়া কয়লাখনির কনফারেন্স হল রুমে বড়পুকুরিয়া কোল মাইনিং এসোসিয়েশনের ৭ম তম দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচনে সভাপতি পদে মোঃ কামরুল হাসান ও সাধারণ সম্পাদক পদে মোঃ শাফায়েত আলী মিয়া নির্বাচিত হয়।

বড়পুকুরিয়া কোল মাইনিং অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচনের অন্যান্য পদে সভাপতি ও সাধারণ সম্পাদক সহ ২১ জন প্রার্থী অংশ গ্রহণ করে। বড়পুকুরিয়া কোল মাইনিং অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের মোট ভোটার সংখ্যা ১.৫১জনের মধ্যে এসোসিয়েশনের মূলপদে সভাপতি মোঃ কামরুল হাসান ও উপ-মহাব্যবস্থাপক (পে-রোল এন্ড বিল) ও সাধারণ সম্পাদক পদে মোঃ শাফায়েত আলী মিয়া ব্যবস্থাপক ডিএলও নির্বাচিত হন।

ভোট গণনা শেষে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবু তালেব ফরাজী বিজয়ী প্রার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান এবং কোম্পানির অন্যান্য মহাব্যবস্থাপকগণ বিজয়ী প্রার্থীদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেন। বড়পুকুরিয়া কোল মাইনিং অফিসার্স এসোসিয়েশনের ৭তম সাধারণ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানির বোর্ড সচিব এ কে এম রজিবুল আলম।

বড়পুকুরিয়া কোল মাইনিং অফিসার্স এসোসিয়েশনের ৭তম নির্বাচনে সকল সদস্যগণ এই নির্বাচনে অংশ নিয়ে ভোট প্রদান করেন। এতে আগামী দিনগুলোতে কমিটি যথাযথ ভাবে দায়িত্ব পালন করবেন বলে বড়পুকুরিয়া কোল মাইনিং অফিসার্স এসোসিয়েশনের সকল সদস্যগণ আসা প্রকাশ করেন।

 

 

কিউএনবি/আয়শা/২৫ অক্টোবর ২০২৫,/দুপুর ২:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit