শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের হোটেলে ফের অগ্নিকাণ্ড, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক ডেঙ্গু মোকাবিলায় সরকারের পাশাপাশি নতুন প্রজন্মের অংশগ্রহণ জরুরি: ডা. রফিক গাজীপুরে ঘরে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, একই পরিবারের শিশুসহ দগ্ধ ৪ ভারত থেকে আমদানি করা চালে মিলল ‘আফলাটক্সিন’ নামক ক্ষতিকর উপাদান পুলিশের সক্ষমতায় দুই মেগা প্রকল্প, ৬৬০৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সৌদিতে হুতিদের হামলা, বাংলাদেশের তীব্র নিন্দা দ্রুততম মানব-মানবী ইমরান-শিরিন, টাইমিং নিয়ে প্রথম দিনেই বিতর্ক ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩ জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন করলেন রাষ্ট্রপতি মস্কোর সঙ্গে ট্রাম্পের তেল চুক্তির পর যুক্তরাষ্ট্রে যাচ্ছে রুশ ডিজেল ট্যাংকার

‘আপনি এত টাকা দিয়ে কী করবেন?’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৬৮ Time View

বিনোদন ডেস্ক : বিশ্বের সবচেয়ে ধনী অভিনেতার তকমা পেয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান। তবে সম্প্রতি তার এই বিপুল সম্পদ এবং পানমশলার বিজ্ঞাপন করা নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন জনপ্রিয় ভারতীয় ইউটিউবার ধ্রুব রাঠী। এক ভিডিওতে তিনি শাহরুখের বিপুল সম্পত্তির হিসাব তুলে ধরে প্রশ্ন তোলেন, এত ধনী হওয়া সত্ত্বেও কেন তাকে ক্ষতিকর পানমশলার প্রচার করতে হয়?

সম্প্রতি শাহরুখ খানের সম্পত্তি নিয়ে একটি ভিডিও প্রকাশ করেন ধ্রুব রাঠী। সেখানে তিনি জানান, বিভিন্ন সংবাদমা ধ্যমের প্রতিবেদন অনুসারে শাহরুখ বর্তমানে ১.৪ বিলিয়ন ডলার সম্পত্তির মালিক। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ১২ হাজার ৪০০ কোটি টাকা। এই বিপুল অর্থের পরিমাণ যে সহজে কল্পনা করাও কঠিন, সে বিষয়েও ইঙ্গিত দেন তিনি।

ধ্রুব রাঠী তার ভিডিওতে জানান, এই পরিমাণ অর্থ ব্যাংকে রাখলে প্রতি বছর শাহরুখ খান কী পরিমাণ সুদ পেতে পারেন এবং বছরে তার সম্ভাব্য খরচ কত হতে পারে তারও একটি তুলনামূলক ধারণা দেন। এরপরেই মূল প্রশ্নটি সরাসরি ছুড়ে দেন বলিউড বাদশার দিকে।

তিনি জানান, সত্যিই কি আরও ১০০ বা ২০০ কোটি টাকার এত প্রয়োজন শাহরুখের? তার কথায়, ‘সত্যিই আপনার এত টাকার দরকার? নিজের মনের মধ্যে ঢুকে নিজেকেই প্রশ্ন করুন আপনি এত টাকা দিয়ে কী করবেন?’ ধ্রুবর ভাষ্যে, ‘শাহরুখ খানের কাছে আমার একটাই প্রশ্ন– এই পরিমাণ অর্থ কি যথেষ্ট নয়? যদি এই বিপুল অর্থই যথেষ্ট হয়ে থাকে, তবে পানমশলার মতো এত ক্ষতিকর একটি পণ্যের বিজ্ঞাপন করার কী এমন প্রয়োজন?’

 

 

কিউএনবি/আয়শা/১৬ অক্টোবর ২০২৫,/সন্ধ্যা ৭:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit