রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর গুলশানে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৫ জন দশ দিনের রিমান্ডে নজরে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কী আছে ‘ফ্লাইং ক্রেমলিনে’ ঝুঁকি এড়াতে এআই মডেলের উন্নয়ন ধীর করার আহ্বান অ্যানথ্রপিক সিইওর সিগন্যাল অমান্য করে মোটরসাইকেলের ধাক্কা, ২ পুলিশ সদস্য আহত মোহাম্মদপুরে কিশোরগ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না: ডিএমপি কমিশনার হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ ইয়েমেন, রাশিয়া ও চীনে এআই দিয়ে অস্ত্র তৈরির চেষ্টা, নিষিদ্ধ হলো অ্যাকাউন্ট স্বামী নাকি অভিনয়, বিয়ের পর কোনটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন জেনিফার? আশুলিয়ার ধামসোনায় চেয়ারম্যান প্রার্থী গফুর মিয়ার পক্ষে ঐক্যবদ্ধ ছাত্রদল, বিজয় নিশ্চিতের প্রত্যয়

‘অন্তর্যামী’ সিনেমা দিয়ে ফিরছেন মাহিয়া মাহি

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ৮০ Time View

বিনোদন ডেস্ক : একটা সময় সিনেমায় অভিনয়ের পাশাপাশি রাজনীতিতে জড়িয়ে পড়েন ঢালিউডের তারকা মাহিয়া মাহি। এর পর জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে সিনেমা ছেড়ে দেয়ার ঘোষণা দিয়েছিলেন এই ঢালিউড তারকা। সর্বশেষ চলতি বছরের জুনে চুপিসারে দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান মাহিয়া মাহি।

তবে এবার ‘অন্তর্যামী’সিনেমার মধ্য দিয়ে ঢালিউডে আবারও প্রত্যাবর্তন হতে যাচ্ছে মাহিয়া মাহির। সিনেমাটি পরিচালনা করবেন সৈকত নাসির। মাহির ফেরার খবর জানিয়েছেন প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ।

এই সিনেমাটিতে কোন নায়ক থাকবে না জানিয়ে আব্দুল আজিজ বলেন,‘অগ্নি ২’সিনেমার গল্প যেখানে শেষ হয়েছে সেখান থেকে শুরু হবে ‘অন্তর্যামী’এর গল্প। পুরো সিনেমাটি মাহি ও একটি শিশুকে কেন্দ্র করে। এটা হবে সারভাইভাল গল্প, এতে ‘অগ্নি’-র চেয়েও ভয়ংকর অ্যাকশন থাকবে। আগামী বছরের শুরুতে যুক্তরাষ্ট্রে সিনেমাটির শুটিং শুরু করব এবং সে বছরই প্রেক্ষাগৃহে মুক্তি দেবো।

জানা গেছে, ২০২৬ সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে সিনেমাটির শুটিং শুরু হবে। এরপর থাইল্যান্ড এবং সবশেষে বাংলাদেশে এর শুটিং হবে। সিনেমাটির অ্যাকশন দৃশ্য পরিচালনা করবেন কলকাতার বাবা যাদব।

প্রসঙ্গত, মাহিয়া মাহিকে সর্বশেষ দেখা গেছে ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘রাজকুমার’ ছবিতে। এখানে তিনি অতিথি চরিত্রে অভিনয় করেছিলেন। এর আগে ‘বুবুজান’ ছবিতে দেখা গেছে তাকে।

কিউএনবি/অনিমা/১৫ অক্টোবর ২০২৫,/রাত ১০:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit