শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম
বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি যুদ্ধের ময়দানে না নেমেও যেভাবে ইরান যুদ্ধে জয়ী চীন সমুদ্রসম্পদ সুরক্ষা ও সুনীল অর্থনীতি বিকাশে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী হিজরতের শিক্ষা আশুরার তাৎপর্য মাটিরাঙ্গায় ৩ দিনব্যাপী  জাতীয় ফল মেলার উদ্বোধন করলেন ইউএনও উম্মে তাহমিনা মিতু। আমিনুর সভাপতি, রাসেল সম্পাদক নাভারন প্রেস ক্লাবে ৩ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন আটোয়ারীতে ৭ লক্ষাধিক জাল টাকা সহ আটক-৭ নওগাঁর রাণীনগরে ৩ ডাকাত গ্রেপ্তার  পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দলের উদ্যোগে আশুলিয়ায় জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালিত

প্রথমার্ধেই জাপানের জালে দুই গোল ব্রাজিলের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৬৫ Time View

স্পোর্টস ডেস্ক : মঙ্গলবার (১৪ অক্টোবর) টোকিওর আজিনোমোতো স্টেডিয়ামে প্রথমার্ধ শেষে ২-০ গোলে এগিয়ে ব্রাজিল। গোল পেয়েছেন পাওলো হেনরিকে ও গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। 

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৫-০ গোলের জয়ের ম্যাচের শুরুর একাদশে থাকা ভিনিসিউস জুনিয়র, ব্রুনো গিমারেইস ও ক্যাসেমিরোই শুধু জাপানের বিপক্ষে শুরুর একাদশে জায়গা পেয়েছেন। নতুন একাদশ নিয়ে শুরুতে মানিয়ে নিতে একটু অসুবিধাই হচ্ছিল। জাপানের গতিশীল ফুটবল ও হাই প্রেসিংয়ে বারবার বল হারাচ্ছিল ব্রাজিলিয়ানরা।

একের পর এক আক্রমণে গোলও প্রায় পেয়ে গিয়েছিল জাপান। পা লাগালেই গোল এমন ক্রসে স্পর্শই করতে পারেননি আয়াশে উয়েদা। তবে, সময়ের সঙ্গে ছন্দ খুঁজে নিয়ে একের পর এক আক্রমণ সাজাতে থাকে ব্রাজিল। কখনো ছোট পাসে, আবার কখনো লম্বা পাসে জাপানের রক্ষণভাগের পরীক্ষা নিতে থাকে তারা।

২৬ মিনিটে ব্রাজিলকে এগিয়ে দেন পাওলো হেনরিকে। ভাস্কো দা গামার এই ফুলব্যাকের এটিই জাতীয় দলের হয়ে প্রথম গোল। গোলটি এসেছে দারুণ দলীয় বোঝাপড়ায়। ভিনিসিউস জুনিয়র ও ব্রুনো গিমারেইস নিজেদের মধ্যে বল দেয়া-নেয়া করছিলেন। এর ফাঁকে হেনরিক আচমকা দৌড়ে ডিবক্সে ঢুকে পড়েন।

গিমারেইসের বাড়ানো ডিফেন্সচেরা পাস জোরালো শটে জালে পাঠান তিনি। এর ছয় মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। লুকাস প্যাকেতার পাস থেকে গোল করেন এই আর্সেনাল ফরোয়ার্ড। 

 

 

কিউএনবি/আয়শা/১৪ অক্টোবর ২০২৫,/রাত ১০:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit