শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম
সম্প্রীতির বন্ধন বজায় রেখে পূজা উদযাপনের আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির নেতানিয়াহুর গ্রেফতারি পরোয়ানার জের, আইসিসির ওপর নতুন আঘাত ট্রাম্পের ইউটিউবার ধ্রুব রাঠি পুলিশের হাতে আটক সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সমঅধিকারের পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন ‘জেলে ঢোকান বা গুলি করুন, আমরা পিছু হটবো না’ কলকাতার মুসলিম কলোনিতে পানি নেই কয়েক মাস: হস্তক্ষেপ চেয়ে জাতিসংঘে চিঠি দিলেন তৃণমূলের এমপি ককরোচ জনতা পার্টির বিক্ষোভ ঠেকাতে দিল্লিতে নজিরবিহীন কড়াকড়ি, বন্ধ মেট্রোর ৪৫ স্টেশন ৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পানামা, ৬ প্রদেশে বিদ্যুৎ বন্ধ নাভি পিল্লেকে নোবেল শান্তি পুরস্কার মানবাধিকারের গুরুত্বের স্বীকৃতি: জাতিসংঘ

সাবের হোসেনের সঙ্গে তিন রাষ্ট্রদূতের বৈঠক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ৭৬ Time View

ডেস্ক নিউজ : সোমবার (৬ অক্টোবর) রাজধানীর গুলশানে সাবের হোসেন চৌধুরীর নিজ বাসভবনে এ বৈঠকটি হয়। বৈঠকে উপস্থিত ছিলেন নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন আরাল্ড গুলব্রানসেন, সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস লিনাস রাগনার উইকস এবং ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মলার।

কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের এ শীর্ষ নেতার সঙ্গে বৈঠক ঘিরে বাংলাদেশের রাজনৈতিক ও কূটনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, তিন রাষ্ট্রদূত কোনো কূটনৈতিক পতাকা বা অফিশিয়াল চিহ্ন ছাড়াই একই গাড়িতে সাবের হোসেন চৌধুরীর বাসভবনে প্রবেশ করেন। বৈঠক শেষে তারা নজর এড়াতে বিকল্প রাস্তা ব্যবহার করে স্থান ত্যাগ করেন।

বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে, তা নিয়ে কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য খোলাসা করেনি। তবে এই তিন স্ক্যান্ডিনেভিয়ান দেশ বাংলাদেশের জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন এবং মানবাধিকারের ক্ষেত্রে দীর্ঘদিনের অংশীদার। ধারণা করা হচ্ছে, এসব দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক গুরুত্বের বিষয় নিয়েই আলোচনা হয়ে থাকতে পারে।

২০২৪ সালের আগস্টে গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুতির পর আওয়ামী লীগের শীর্ষস্থানীয় অনেক নেতাই আত্মগোপনে চলে যান, অনেকে দেশের বাইরে অবস্থান করছেন এবং যারা দেশে আছেন তাদের অনেকেই গ্রেফতার হয়ে জেলে আছেন।

বৈঠকে অংশ নেয়া সাবের হোসেন চৌধুরী নিজেও এই কঠিন পরিস্থিতিতে পড়েছেন। ২০২৪ সালের অক্টোবরে একটি হত্যা মামলাসহ ছয়টি মামলায় তাকে গুলশান থেকে গ্রেফতার করা হয়েছিল। অবশ্য, কয়েক দিন পর তিনি জামিনে কারামুক্ত হন।

এই পরিস্থিতিতে একজন ক্ষমতাচ্যুত মন্ত্রীর সঙ্গে তিন পশ্চিমা রাষ্ট্রদূতের এমন অপ্রকাশ্য বৈঠক নতুন আলোচনার জন্ম দিয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০৭ অক্টোবর ২০২৫,/বিকাল ৪:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit