মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ-জাপান সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার সুযোগ এসেছে: প্রধানমন্ত্রী আইজিপি’র ‘ক্রসফায়ার’ সম্পর্কিত বক্তব্যের অপব্যাখ্যা অপরাধীদের উৎসাহিত করবে ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার ও অপসারণের দাবি টিআইবির পেছাল ইনডোর গেমস, আবার অনিশ্চিয়তায় এসএ গেমস স্বর্ণের দাম আরও বাড়ল ব্যালন ডি’অরের দৌড়ে যে কারণে কেইনকে এগিয়ে রাখছেন বিশ্লেষকরা আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা: আরিফুল হক এক দিনে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, নতুন ভর্তি ২২১৮ বঙ্গোপসাগরে শাক্তিশালী রুপ নিচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব সাজেক আন্দোলনে প্রতিনিধিত্বের সংকট, বৈধতা যাচাইয়ে কমিটি

জিমেইলের অ্যাকাউন্ট ও পাসওয়ার্ড ভুলে গেলে উদ্ধার করবেন যেভাবে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ৮৪ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্ক : জিমেইল এখন শুধু ই–মেইল আদান–প্রদানের মাধ্যম নয় বরং প্রতিদিনের নানা অনলাইন কাজে অপরিহার্য একটি টুল। অফিস, শিক্ষা কিংবা ব্যক্তিগত কাজে প্রায় সবাই জিমেইল অ্যাকাউন্ট ব্যবহার করেন। তবে অনেক সময় অন্য ডিভাইস থেকে লগইন করতে গিয়ে দেখা যায়—অ্যাকাউন্টে প্রবেশ করা যাচ্ছে না। এর প্রধান কারণ পাসওয়ার্ড বা ইউজার আইডি ভুলে যাওয়া। তবে কিছু সহজ ধাপ অনুসরণ করলেই আবার অ্যাকাউন্টে প্রবেশ করা সম্ভব।

পাসওয়ার্ড ভুলে গেলে কী করবেন

যদি পাসওয়ার্ড মনে না থাকে, তাহলে প্রথমে গুগলের অ্যাকাউন্ট রিকভারি ওয়েবসাইটে যান। সেখানে আপনার জিমেইল ঠিকানা লিখে ‘এন্টার’ চাপুন। এরপর পূর্বে ব্যবহৃত কোনো পাসওয়ার্ড দিতে বলা হবে। সেটিও যদি মনে না থাকে, তাহলে ‘ট্রাই ’ অপশনে ক্লিক করুন। এরপর গুগল আপনার রিকভারি ফোন নম্বর বা বিকল্প ই–মেইলে একটি কোড পাঠাবে। সেই কোডটি নির্দিষ্ট স্থানে দিয়ে ‘নেক্সট’ চাপলেই নতুন পাসওয়ার্ড তৈরি করে আবার অ্যাকাউন্টে প্রবেশ করা যাবে। 

জিমেইল আইডি ভুলে গেলে সমাধান

অনেকে শুধু পাসওয়ার্ড নয়, ই–মেইল ঠিকানাটিই ভুলে যান। এক্ষেত্রে একই ওয়েবসাইটে গিয়ে ‘ফরগট দ্য ই–মেইল অ্যাড্রেস ইউ ইউজ টু সাইন ইন’ অপশনে যান। তারপর ‘ফলো দিস স্টেপস’ লিংকে ক্লিক করুন। এরপর রিকভারি ফোন নম্বর বা বিকল্প ই–মেইল ঠিকানা দিতে হবে। পরবর্তী ধাপে পুরো নাম লিখতে হবে। এরপর গুগল ফোন বা ই–মেইলে একটি ভেরিফিকেশন কোড পাঠাবে। কোডটি সঠিকভাবে দিলে ওই ফোন নম্বর বা ই–মেইলের সঙ্গে যুক্ত সব জিমেইল ঠিকানার তালিকা দেখা যাবে। সেখান থেকে নিজের অ্যাকাউন্ট নির্বাচন করে নির্ধারিত নির্দেশনা অনুসরণ করলেই আবার জিমেইল অ্যাকাউন্টে প্রবেশ করা যাবে।

এই ধাপগুলো অনুসরণ করলে পাসওয়ার্ড বা ইউজার আইডি হারিয়ে গেলেও সহজেই জিমেইল অ্যাকাউন্ট পুনরুদ্ধার করা সম্ভব। 

 

 

কিউএনবি/আয়শা/০৭ অক্টোবর ২০২৫,/বিকাল ৫:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit