বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম
সৌদি আরবের দুটি বিমানবন্দরে হুথিদের হামলায় নিহত ৩ মুখ্যমন্ত্রী উপস্থিত থাকলে বিধানসভার অধিবেশন বয়কট করব: হুমায়ুন কবীর স্যাটেলাইট চিত্রে লাওসে চীনের সামরিক স্থাপনায় যুদ্ধবিমানের উপস্থিতি ফ্রান্সের অস্থিরতা ইউরোপের জন্য কতটা ঝুঁকির? সৌদি নৌবাহিনী প্রধানের সঙ্গে মার্কিন নৌ কমান্ডারের বৈঠক এখনো নিখোঁজ ৫২৮৫, নেপালে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো? ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ মধ্যপ্রাচ্য যুদ্ধের ধাক্কায় এখনও চড়া পশ্চিমমুখী বিমানভাড়া

ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে চৌগাছায় মানববন্ধন

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১৩৩ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : এস আলম গ্রুপের অবৈধ নিয়োগ ও একচ্ছত্র দখলদারত্ব বাতিলের দাবিতে যশোরের চৌগাছায় ইসলামী ব্যাংকের সামনে মানববন্ধন করেছে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম। সোমবার (৬ অক্টোবর) যশোরের চৌগাছা ইসলামী ব্যাংকের সামনে আয়োজিত এ মানববন্ধনে বক্তারা ২০১৭থেকে ২০২৪ সাল পর্যন্ত পতিত সকারের সময় এস আলমের প্রভাবে ইসলামী ব্যাংকে চট্টগ্রাম অঞ্চলের অবৈধ নিয়োগ বাতিলের দাবি জানান।

একই সঙ্গে সারা দেশ থেকে মেধা যাচাইয়ের মাধ্যমে সৎ ও যোগ্য প্রার্থী নিয়োগের আহ্বান জানান তারা। সমাবেশে ব্যবসায়ী আবুল খায়ের, আব্দুর রহমান , রোকনুজ্জামান, দিরাজুল ইসলাম , ফখরুল ইসলাম বক্তব্য রাখেন। এ সময় সচেতন পেশাজীবী গ্রুপ ও ছাত্র সমাজ একই দাবিতে পৃথকভাবে মানববন্ধন কর্মসূচি পালন করে।

বক্তারা অভিযোগ করেন, এস আলম ইসলামী ব্যাংক দখলের পর ২০১৭ থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত বিভিন্ন পদে শুধু চট্টগ্রামের ৭ হাজার ২২৪ জনকে অবৈধভাবে নিয়োগ দিয়েছেন, যার মধ্যে ৪ হাজার ৫০০ জনের বেশি পটিয়া উপজেলার। দেশের ৬৩ জেলার প্রার্থীদের বঞ্চিত রেখে এক জেলার প্রার্থীদের প্রাধান্য দেওয়ায় ব্যাংকের সেবার মান ও প্রশাসনিক শৃঙ্খলা ভেঙে পড়েছে বলে তারা দাবী করেন।

তারা বলেন, এসব নিয়োগ প্রাপ্তদের অধিকাংশই গ্রাহকদের সঙ্গে দুর্ব্যবহার করেন, পেশাদার সেবা দিতে অক্ষম, এমনকি আঞ্চলিক ভাষায় কথা বলায় গ্রাহকরা যোগাযোগে সমস্যায় পড়েন। এভাবে ব্যাংক চালানোই সেবার মানভেঙ্গে পড়ছে। বক্তারা অবিলম্বে এসব অবৈধ নিয়োগ বাতিল করে সারা দেশ থেকে মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করার দাবি জানান। বক্তারা বলেন, ব্যাংক লুটেরা এস আলম ও তার নিয়োগপ্রাপ্ত অযোগ্য কর্মকর্তাদের অপসারণ না করা হলে গ্রাহকরা একে একে ইসলামী ব্যাংক থেকে মুখ ফিরিয়ে নেবেন।

 

 

কিউএনবি/আয়শা/০৬ অক্টোবর ২০২৫,/সন্ধ্যা ৭:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit