বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম
ইরানকে ঘিরে বড় সিদ্ধান্ত, কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল একটি দেশ মৌসুমের প্রথম রিয়াল-বার্সা মহারণের দিনক্ষণ ঘোষণা লিওনেল মেসির অবসরের পর কার গায়ে উঠছে আর্জেন্টিনার ‘১০’ নম্বর জার্সি ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড ঢাকাসহ ৬ জেলায় বজ্রসহ বৃষ্টির আভাস আবারও এলএনজি সরবরাহ বাতিলের মেয়াদ বাড়ালো কাতার ১.৫ ডিগ্রি সেলসিয়াস বৈশ্বিক উষ্ণায়নের সীমা ছাড়িয়ে যাবে পৃথিবী: জাতিসংঘ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার নেপালে ভয়াবহ বন্যায় ভেসে গেছে বাড়ি, নিখোঁজ মালিকের অপেক্ষায় বিশ্বস্ত কুকুর

দেশে নির্বাচনের সময়ক্ষেপণের ষড়যন্ত্র চলছে : এম এ মালেক

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৭ Time View

 রাজনীতি নিউজ ডেক্সঃ  বাংলাদেশে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের সময়ক্ষেপণের জন্য দেশব্যাপী ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য এম এ মালেক। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের ফুলেল শুভেচ্ছার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ অভিযোগ করেন তিনি। এ দিন যুক্তরাজ্য থেকে ঢাকা আসেন এম এ মালেক।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের এই সদস্য বলেন, কিছু উচ্চাভিলাষী নেতা সংসদীয় ব্যবস্থাকে দুর্বল করার জন্য সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি প্রবর্তনের চেষ্টা করছেন। এই ষড়যন্ত্রের লক্ষ্য গণআন্দোলনে প্রাণ হারানো ছাত্রদের জন্য ন্যায়বিচার বন্ধ করা এবং নাগরিকদের ভোটাধিকার প্রয়োগে বাধা দেওয়া। তিনি বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১৫ বছর ধরে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য সংগ্রাম করে চলেছেন।

সিলেট-৩ আসনের মনোনয়নপ্রত্যাশী এম এ মালেক বলেন, আমি আমাদের দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে এবং নির্বাচনের প্রস্তুতি নিতে দেশে এসেছি। ইনশাআল্লাহ, মনোনয়ন পেলে আমি ধানের শীষ প্রতীকে সিলেট-৩ আসনে জয়ী হবো এবং বিএনপি পুরো দেশে বিজয় অর্জন করবে। জনগণ বিএনপিকেই ভোট দিবে।

নির্বাচনে তরুণদের অংশগ্রহণকে গুরুত্ব দিয়ে তিনি বলেন, তরুণ ভোটাররা তাদের ভোট দিবেন এবং গ্রাম থেকে শহর পর্যন্ত উৎসবের আনন্দ ছড়িয়ে পড়বে। এম এ মালেক তার বক্তব্যের শেষ দিকে সিলেটবাসীকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে বলেন, ১ অক্টোবর তিনি সিলেট শহরে গিয়ে পূজামণ্ডপ পরিদর্শন করবেন।

এর আগে, লন্ডনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা শেষে তার সফরসঙ্গী হিসেবে গত ৬ মে সস্ত্রীক দেশে আসেন এম এ মালেক। পরে গত ৩ আগস্ট যুক্তরাজ্য বিএনপির সভাপতি বাংলাদেশ থেকে লন্ডন যান।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন  ভি/রাজ/২৯ সেপ্টেম্বর ২০২৫/সন্ধ্যাঃ ০৬.০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit