রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম
তিন ঘণ্টার ব্যবধানে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া নেতৃত্ব হারিয়ে ক্ষুব্ধ রশিদ খান বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী সারোগেসির মাধ্যমে মা হয়েছেন লেডি গাগা, সন্তানের কী নাম রাখলেন বিকট শব্দে বিস্ফোরণের পর আশুলিয়ায় কারখানায় আগুন ট্রাম্পের নিষেধাজ্ঞার পর হোয়াইট হাউসে প্রবেশে বাধার মুখে সিএনএনের সাংবাদিকরা যুক্তরাষ্ট্র ও মিত্রদের বড় ধরনের নতুন হামলার প্রস্তুতি, কঠোর হুঁশিয়ারি ইরানের মোদির জন্মদিনের অনুষ্ঠানে না থাকায় শিক্ষার্থীদের জরিমানা, সমালোচনার ঝড় দিল্লিতে ভোটার তালিকায় গড়মিল, একাধিক রাজনীতিবিদ ও সরকারি কর্মকর্তাকে নোটিশ টম ক্রুজকে ফুটবল শেখালেন টেলর সুইফট, জানালেন কী কথা হয়েছিল

প্রতিদিন অতিরিক্ত হাঁটা কি বিপজ্জনক?

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ১১১ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক :   নিয়মিত হাঁটা স্বাস্থ্যের জন্য উপকারী এ কথা আমরা সবাই জানি। তবে প্রতিদিন ১০ হাজার পা হাঁটাকে অনেকেই ‘স্বর্ণমানদণ্ড’ ধরে নিয়ে হাঁটেন, ভাবেন এটাই সুস্থ থাকার চাবিকাঠি। অথচ চিকিৎসকদের মতে, অতিরিক্ত হাঁটার অভ্যাস কখনো কখনো শরীরের ক্ষতির কারণও হতে পারে। সবার শারীরিক গঠন ও সক্ষমতা এক নয় তাই হাঁটার মাত্রাও হওয়া উচিত ব্যক্তিগতভাবে নির্ধারিত।

চলুন জেনে নিই, প্রতিদিন অতিরিক্ত হাঁটার ফলে শরীরে কী কী সমস্যা দেখা দিতে পারে—

সন্ধিতে বাড়তি চাপ

প্রতিদিন দীর্ঘ সময় হাঁটার ফলে হাঁটু, কোমর ও গোড়ালির সন্ধিতে অতিরিক্ত চাপ পড়ে। বিশেষ করে যাঁদের ওজন বেশি, তাঁদের হাঁটুতে দ্রুত ব্যথা দেখা দিতে পারে। এ সমস্যা এড়াতে আরামদায়ক জুতো পরা ও নরম মাটিতে হাঁটার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

পেশির ভারসাম্যহীনতা

হাঁটার ফলে সাধারণত শরীরের নিচের অংশ সুঠাম হয়, তবে ওপরের অংশে খুব একটা প্রভাব পড়ে না। এর ফলে শরীরের পেশিগুলোর মধ্যে ভারসাম্য নষ্ট হতে পারে, যা দীর্ঘমেয়াদে শারীরিক সমস্যার কারণ হয়ে দাঁড়ায়।

একঘেয়ে শরীরচর্চা

প্রতিদিন একই গতিতে ও একই পরিবেশে হাঁটলে শরীর ও মস্তিষ্ক সেই অনুশীলনে অভ্যস্ত হয়ে পড়ে। এতে করে হাঁটার উপকার কমে যায়। এই সমস্যা দূর করতে মাঝে মাঝে পাহাড়ি বা ঢালু পথে হাঁটার পরামর্শ দেওয়া হয়।

অতিরিক্ত ক্লান্তি ও ঘুমের ব্যাঘাত

যাঁরা ব্যস্ত জীবনে সময় বের করে হাঁটার চেষ্টা করেন, তাঁদের অনেকে অতিরিক্ত হাঁটার ফলে ক্লান্তি, পেশি ব্যথা ও ঘুমের সমস্যা অনুভব করেন। এতে শরীরচর্চার প্রতি অনীহা তৈরি হতে পারে।

শুধু হাঁটাতেই সীমাবদ্ধ থাকা

অনেকে ভাবেন, হাঁটাই যথেষ্ট। তাই অন্য কোনো শরীরচর্চা করেন না। অথচ সুস্থ ও সুষম দেহের জন্য হাঁটার পাশাপাশি ওজন তোলার ব্যায়াম বা স্ট্রেচিংয়ের মতো অন্যান্য অনুশীলনও জরুরি।

কী করবেন?

হাঁটা অবশ্যই ভালো অভ্যাস, তবে তার পরিমাণ ও ধরন হওয়া উচিত আপনার বয়স, ওজন ও স্বাস্থ্য অনুযায়ী। হাঁটার পাশাপাশি বিশ্রাম, অন্যান্য শরীরচর্চা এবং পেশির ভারসাম্য রক্ষার ওপরও গুরুত্ব দিতে হবে।

স্মার্ট এক্সারসাইজ পরিকল্পনায় হাঁটা থাকবে অবশ্যই, তবে একমাত্র ভরসা হয়ে উঠলে শরীর তার বিরূপ প্রভাব ফেলে দিতেই পারে। তাই ব্যালেন্সই হলো স্বাস্থ্যকর জীবনের মূলমন্ত্র।

কিউএনবি/অনিমা/১৯ অক্টোবর ২০২৫,/সকাল ৬:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit