রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম

সারোগেসির মাধ্যমে মা হয়েছেন লেডি গাগা, সন্তানের কী নাম রাখলেন

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ Time View

বিনোদন ডেস্ক : বিশ্বখ্যাত মার্কিন পপ সংগীতশিল্পী, গীতিকার ও অভিনেত্রী লেডি গাগা দীর্ঘদিন ধরে ফাইব্রোমায়ালজিয়া নামক এক জটিল রোগে আক্রান্ত। ২০১৭ সালে তার ওপর নির্মিত নেটফ্লিক্স ডকুমেন্টারি ‘গাগা: ফাইভ ফুট টু’ এবং ২০২০ সালে অপরা উইনফ্রের সাক্ষাৎকারেও তিনি নিজের এই দীর্ঘস্থায়ী যন্ত্রণা ও কষ্টের কথা শেয়ার করে নিয়েছিলেন। বিশেষজ্ঞ চিকিৎসাদের মতে, এ ধরনের ক্রনিক পেন ও স্নায়ুর সমস্যার কারণেই সারোগেসির মাধ্যমে মা হওয়ার সিদ্ধান্ত নেন লেডি গাগা।

চলতি মাসের সেপ্টেম্বরে তিনি তার বাগদত্তা মাইকেল পোলনস্কির সঙ্গে সারোগেসির মাধ্যমে প্রথমবার এক ফুটফুটে কন্যাসন্তানের মা হয়ে জীবনের এক নতুন অধ্যায় শুরু করেছেন। লেডি গাগা ও তার বাগদত্তা মাইকেল পোলনস্কি দম্পতির ঘর আলো করে নতুন সদস্য আসায় ভীষণ খুশি। ৪০ বছর বয়সি এ জনপ্রিয় সংগীতশিল্পী গত ৯ জুন লসঅ্যাঞ্জেলেসের সিডার্স-সিনাই মেডিকেল সেন্টারে সারোগেসির মাধ্যমে কন্যাসন্তান জন্ম দেন। এতদিন এ বিষয়টি গোপনেই রেখেছিলেন এ দম্পতি।

সম্প্রতি চলতি মাসের সেপ্টেম্বরের মাঝামাঝি উত্তর ক্যালিফোর্নিয়ায় পাপারাজ্জিদের ক্যামেরায় বন্দি হওয়ার পর বিষয়টি প্রকাশ্যে আসে। লেডি গাগা ও মাইকেল পোলনস্কি দম্পতি তাদের কন্যার নাম রেখেছেন রোজ বিন পোলনস্কি। গাগার ক্যারিয়ার ও জীবনের একাধিক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সঙ্গে জড়িয়ে রয়েছে এ দুটি নামের বিশেষ তাৎপর্য। ২০১৮ সালের বিখ্যাত ছবি ‘এ স্টার ইজ বর্ন’-এ ফরাসি গান ‘লা এন রোজ’ গেয়েছিলেন গাগা।

সেই মুহূর্তটি স্মরণীয় করে রাখতে তিনি পিঠে একটি বড় গোলাপের ট্যাটুও আঁকেন। সেখান থেকেই মেয়ের নাম রাখেন ‘রোজ বিন পোলনস্কি’। এলজিবিটিকিউপ্লাস রাইটস অ্যাক্টিভিস্ট ও প্রখ্যাত গায়ক কার্ল বিনের প্রতি শ্রদ্ধা জানাতে রোজের সঙ্গে এই নামটি যোগ করা হয়েছে বলেও জানিয়েছেন লেডি গাগা। তার ১৯৭৭ সালের বিখ্যাত গান ‘আই ওয়াজ বর্ন দিস ওয়ে’ অনুপ্রাণিত করেছিল গাগার ২০১১ সালের কালজয়ী অ্যালবাম ‘বর্ন দিস ওয়ে’-কে।

 

 

কিউএনবি/আয়শা/২০ সেপ্টেম্বর ২০২৬,/রাত ৯:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit