শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম
সচিবালয়ের কোনো কর্মকর্তা ‘ডিসেম্বর’ এর অপেক্ষায় কিনা প্রশ্ন মন্ত্রিপরিষদ সচিবের নওগাঁয় ছাত্রীদের মাঝে স্যানেটরি ন্যাপকিন বিতরণ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা, দুই কিশোর নিহত ঢাবি ক্যাম্পাসে নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির ঘটনায় এক কর্মকর্তা ও এক কর্মচারী সাময়িক বরখাস্ত নওগাঁয় পুকুরে বিষ প্রয়োগে ৯ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ মাটিরাঙ্গায় ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যালয়ে ৬ জোড়া বেঞ্চ প্রদান। বাড়িতে আগুনের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে তীব্র ক্ষোভ নুসরাতের মিস ইউনিভার্সে ব্যস্ততার মাঝেও আনন্দে মাতলেন মাহি, প্রকাশ্যে নতুন ছবি! কেইনের রেকর্ডের রাতে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড বেগম খালেদা জিয়াঃ আপসহীন রাজনীতি, ক্ষমতার অধ্যায় ও ইতিহাসের এক দীর্ঘ উত্তরাধিকার

টম ক্রুজকে ফুটবল শেখালেন টেলর সুইফট, জানালেন কী কথা হয়েছিল

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৯ Time View

বিনোদন ডেস্ক : একদিকে হলিউডের অ্যাকশন তারকা টম ক্রুজ, অন্যদিকে পপসংগীতের বিশ্বখ্যাত তারকা টেলর সুইফট। দুই তারকাকে একসঙ্গে দেখা গেলেই ভক্তদের কৌতূহল তৈরি হওয়া স্বাভাবিক। এর মধ্যে যদি দেখা যায়, ফুটবল ম্যাচে পাশাপাশি বসে তারা বেশ কিছুক্ষণ প্রাণখোলা আড্ডায় মেতে আছেন, তাহলে সেই কৌতূহল আরও বাড়ে।

সম্প্রতি কানসাস সিটি চিফসের মৌসুমের প্রথম ম্যাচে এমনই দৃশ্যের দেখা মেলে। ম্যাচটি হয়েছিল টেলর সুইফটের জীবনসঙ্গী ট্র্যাভিস কেলসির দল কানসাস সিটি চিফসের। সেদিন টেলিভিশন জগতের অন্যতম বড় আয়োজন এমি অ্যাওয়ার্ডস থাকলেও সেই অনুষ্ঠানে না গিয়ে মাঠে উপস্থিত ছিলেন টেলর। সেখানে টম ক্রুজের সঙ্গে তার দীর্ঘ আলাপের মুহূর্ত ক্যামেরাবন্দি করেন পাপারাজ্জিরা।

এরপর থেকেই ভক্তদের মনে প্রশ্ন—কী নিয়ে এতক্ষণ কথা বলছিলেন দুই তারকা? সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই প্রশ্নের উত্তর দিয়েছেন টম ক্রুজ। অভিনেতা জানান, সেদিন টেলর সুইফটই তাকে ফুটবল সম্পর্কে ‘পাঠ’ দিচ্ছিলেন। টমের ভাষায়, ‘ও আমাকে ফুটবল শেখাচ্ছিল।’ একই সঙ্গে টেলর যে ফুটবল বেশ ভালো বোঝেন, সেটিও স্বীকার করেছেন তিনি।

কোভিড মহামারির পর দীর্ঘ সময় কোনো ফুটবল ম্যাচ দেখতে মাঠে যাননি টম। তিনি জানান, কোভিডের আগে সর্বশেষ কোনো ফুটবল ম্যাচ দেখেছিলেন তিনি। ফলে অ্যারোহেড স্টেডিয়ামে কানসাস সিটি চিফসের ম্যাচে উপস্থিতি ছিল তার জন্য দীর্ঘ বিরতির পর ফুটবল মাঠে ফেরার মতো। আর সেই প্রত্যাবর্তনের দিনেই পাশে পেয়েছিলেন ফুটবল সম্পর্কে অভিজ্ঞ টেলরকে।

তবে তাদের আলোচনা শুধু ফুটবলেই সীমাবদ্ধ ছিল না। গান ও সিনেমা নিয়েও কথা হয়েছে দুই তারকার। টেলরের কাজের প্রতি নিজের মুগ্ধতার কথাও জানিয়েছেন টম। পপতারকার প্রশংসা করতে গিয়ে তাকে ‘জিনিয়াস’ বলেও অভিহিত করেন তিনি। টম বলেন, টেলর শুধু অসাধারণ গায়িকাই নন, তিনি একজন দক্ষ গীতিকার ও সংগীতশিল্পীও। এমনকি পরিচালনার ক্ষেত্রেও তার প্রতিভার প্রশংসা করেছেন এই হলিউড তারকা।

টেলরের ক্যারিয়ারও যে তিনি দীর্ঘদিন ধরে অনুসরণ করছেন, তা জানিয়েছেন টম। অল্প বয়স থেকেই কীভাবে টেলর নিজের অবস্থান তৈরি করেছেন, সেটিও তার নজরে রয়েছে। ফলে সেদিনের আড্ডায় কখনো ফুটবল, কখনো গান, আবার কখনো সিনেমা—সবই উঠে আসা অস্বাভাবিক নয়।

টেলরের ফুটবলের সঙ্গে যোগ অবশ্য নতুন নয়। ট্র্যাভিস কেলসির সঙ্গে সম্পর্কের পর থেকেই কানসাস সিটি চিফসের ম্যাচে নিয়মিত দেখা যায় তাকে। মাঠে বসে কেলসিকে সমর্থন করার পাশাপাশি সময়ের সঙ্গে ফুটবলের খুঁটিনাটিও আয়ত্ত করেছেন তিনি। টম ক্রুজের মন্তব্যে সেটিই আরও স্পষ্ট হলো। অন্যদিকে, টম ক্রুজও টেলরের ভক্ত হিসেবে পরিচিত। এর আগে টেলরের একটি কনসার্টেও উপস্থিত থাকতে দেখা গেছে তাকে।

 

 

কিউএনবি/আয়শা/২০ সেপ্টেম্বর ২০২৬,/রাত ৯:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit