শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

জিরা নাকি চিয়া সিড, ওজন কমাতে কোনটি সেরা?

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ৯৪ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক :  ওজন কমানোর যুদ্ধে ঘরোয়া উপায়ের জনপ্রিয়তা বরাবরই তুঙ্গে। তার মধ্যে জিরা ও চিয়া সিড ভেজানো পানি এখন বেশ পরিচিত দুটি উপাদান। দুটোই সহজলভ্য এবং স্বাস্থ্যবান্ধব। কিন্তু প্রশ্ন হলো, ওজন ঝরাতে কোনটি বেশি কার্যকর—জিরা, না চিয়া সিড?

জিরা ভেজানো পানি: হজম আর মেটাবলিজমে জোর

রান্নার অপরিহার্য উপাদান জিরা শুধু স্বাদেই নয়, উপকারেও সমান কার্যকর। বিশেষ করে হজমশক্তি ও বিপাকক্রিয়ায় এটি দারুণ ভূমিকা রাখে।

মেটাবলিজম বাড়ায়: জিরায় থাকা ‘থাইমল’ যৌগ হজমে সাহায্যকারী এনজাইমের ক্ষরণ বাড়ায়, যা শরীরের মেদ ঝরাতে সহায়ক।

ডিটক্স ড্রিঙ্ক: এটি শরীরকে ভেতর থেকে পরিষ্কার করে এবং গ্যাস, পেট ফাঁপার সমস্যা কমায়।

কম ক্যালরি: প্রায় শূন্য ক্যালরিযুক্ত এই পানীয় সকালে খালি পেটে খেলে উপকার সবচেয়ে বেশি।

চিয়া সিড: ফাইবার আর পেট ভরার অনুভূতি

বিদেশি হলেও এখন অনেক ঘরেই জায়গা করে নিয়েছে চিয়া সিড। এটি মূলত ফাইবার ও পুষ্টির আধার।

ফাইবারে ভরপুর: পানিতে ভিজিয়ে খেলে চিয়া সিড ফুলে ওঠে এবং গাঢ় জেলির মতো একটি স্তর তৈরি করে, যা দীর্ঘক্ষণ পেট ভরার অনুভূতি দেয়।
প্রোটিন ও ওমেগা-৩: পেশি গঠনে সহায়তা করে এবং শরীরের প্রদাহ কমিয়ে ওজন বাড়ার প্রবণতা হ্রাস করে।
রক্তে শর্করার নিয়ন্ত্রণ: এতে রক্তে চিনির মাত্রা স্থিতিশীল থাকে, ফলে হঠাৎ ক্ষুধা বা মিষ্টির প্রতি আকর্ষণ কমে যায়।

কোনটি বেশি উপকারী?

উভয় পানীয়ই কার্যকর, তবে প্রয়োগ ভিন্ন: হজমে সমস্যা ও মেটাবলিজম বাড়াতে চাইলে জিরা পানি সেরা পছন্দ।

বারবার খাওয়ার প্রবণতা কমাতে চাইলে চিয়া সিডের পানি কার্যকর।

তবে চাইলে দুটোই একসঙ্গে বা বিকল্প হিসেবে গ্রহণ করা যেতে পারে, তবে অবশ্যই ডায়েট ও নিয়মিত শরীরচর্চার সঙ্গে সামঞ্জস্য রেখে।

কিউএনবি/অনিমা/১৯ অক্টোবর ২০২৫,/সকাল ৬:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit