রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন

দুর্ঘটনা নাকি আত্মহত্যার চেষ্টা, ভারতীয় ইউটিউবারের ‘শেষ ভিডিও’ খতিয়ে দেখছে পুলিশ

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৬৯ Time View

বিনোদন ডেস্ক : ভারতের জনপ্রিয় ইউটিউবার এবং বিগ বস ১৭-এর প্রতিযোগী অনুরাগ দোভাল, যিনি অনলাইন দুনিয়ায় ‌‘ইউকে জিরো সেভেন রাইডার’ নামে পরিচিত, এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। দিল্লি-মিরাট এক্সপ্রেসওয়েতে নিজের গাড়ি চালিয়ে যাওয়ার সময় ইনস্টাগ্রাম লাইভ করছিলেন তিনি, আর সেই মুহূর্তেই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ডিভাইডারে ধাক্কা মারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 

প্রত্যক্ষদর্শী ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য অনুযায়ী, দুর্ঘটনার সময় গাড়িটির গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ১৫০ কিলোমিটার।

এই ঘটনাটি স্রেফ দুর্ঘটনা নাকি এর পেছনে আত্মহত্যার কোনো ইঙ্গিত রয়েছে, তা নিয়ে বর্তমানে ধোঁয়াশা তৈরি হয়েছে। দুর্ঘটনার ঠিক আগেই লাইভ স্ট্রিমিংয়ে অনুরাগকে অত্যন্ত বিমর্ষ দেখাচ্ছিল এবং তিনি এটিকে তার ‘শেষ ভিডিও’ হতে পারে বলে মন্তব্য করেছিলেন। 

সম্প্রতি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ করেছিলেন যে, তার আন্তঃবর্ণ বিয়ের কারণে পরিবারের পক্ষ থেকে তিনি চরম মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন। নিজের ইউটিউব চ্যানেলে পোস্ট করা এক ভিডিওতেও তিনি তার ওপর চলা এই মানসিক চাপের কথা বিস্তারিত বর্ণনা করেছিলেন।

দুর্ঘটনার পরপরই রক্তাক্ত অবস্থায় অনুরাগকে উদ্ধার করে সুভারতী হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে বর্তমানে তার চিকিৎসা চলছে। হাসপাতাল কর্তৃপক্ষ বা পুলিশ এখনো তার আঘাতের গভীরতা সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া দুর্ঘটনাকবলিত গাড়ির ফুটেজ দেখে ভক্তদের মধ্যে চরম উদ্বেগ সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন, পারিবারিক কলহ ও মানসিক অবসাদ থেকেই তিনি এমন বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন।

দেরাদুনের বাসিন্দা অনুরাগ দোভাল ভারতের অন্যতম শীর্ষস্থানীয় ভ্লগার, যার ইউটিউব চ্যানেলে ৭০ লাখেরও বেশি সাবস্ক্রাইবার রয়েছে। মূলত মোটরসাইকেল রাইডিং, ভ্রমণ এবং গাড়ির রিভিউ সংক্রান্ত ভিডিওর জন্য তিনি পরিচিত। রিয়েলিটি শো বিগ বসে অংশগ্রহণের পর তার জনপ্রিয়তা আরও বহুগুণ বেড়ে যায়। 

পুলিশ বর্তমানে ঘটনার তদন্ত করছে এবং এটি পরিকল্পিত কোনো পদক্ষেপ ছিল কি না, তা খতিয়ে দেখতে লাইভ ভিডিওর ফুটেজগুলো পরীক্ষা করা হচ্ছে।

সূত্র: ইন্ডিয়া টুডে

কিউএনবি/অনিমা/০৮ মার্চ ২০২৬,/সকাল ৬:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit