রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম
জাতিসংঘে দেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আদালতে জামিননামা জমা দিলেন এমপি গাজী নজরুল বুক চেপে মাটিতে সালমান খান, ঘটনা কী? জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ৩৫ জন: পররাষ্ট্র সচিব অপ্রতিমের বয়স তেরো, এই সংখ্যাকে সরকারি ভবনের কপালে লিখে দিতে চাই: শামসুজ্জামান দুদু ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৯৩ ইন্দিরা পেরেছিলেন, দল-প্রতীক হারিয়ে মমতা কি ঘুরে দাঁড়াতে পারবেন? অপ্রতিমের মৃত্যুতে শোক জানিয়ে ন্যায়বিচার চাইলেন জামায়াত আমির

মা হলেন অভিনেত্রী সোহিনী সরকার

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬ Time View

বিনোদন ডেস্ক : ‘আমি সব সময়ই মা হতে চেয়েছি’- কিছুদিন আগেই মাতৃত্ব নিয়ে নিজের ইচ্ছার কথা জানিয়েছিলেন টালিউড অভিনেত্রী সোহিনী সরকার। অবশেষে সেই অপেক্ষার অবসান হয়েছে। রোববার সকালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। মা ও সন্তান দুজনেই ভালো আছেন বলে জানিয়েছেন সোহিনীর স্বামী শোভন গঙ্গোপাধ্যায়।

২০২৪ সালে বিয়ের পর থেকে শোভন ও সোহিনীর ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহ ছিল বেশ। তবে নিজেদের সম্পর্ক ও ব্যক্তিগত মুহূর্ত নিয়ে বরাবরই কিছুটা আড়ালে থেকেছেন এই তারকা দম্পতি। এর আগে ঘরোয়া সাধের অনুষ্ঠানের ছবি ও ভিডিও প্রকাশ করেছিলেন সোহিনী।

এরপর থেকেই নতুন অতিথির অপেক্ষায় ছিলেন তার ভক্তরা। জুলাইয়ে বিবাহবার্ষিকীর দিন সেই অপেক্ষা আরও স্পষ্ট হয়ে যায়। বেবিবাম্পের একগুচ্ছ ছবি প্রকাশ করে সোহিনী ও শোভন নিজেরাই জানিয়েছিলেন, তাদের পরিবারে আসতে চলেছে নতুন সদস্য।
অন্তঃসত্ত্বা অবস্থাতেও কাজ থেকে পুরোপুরি দূরে সরে যাননি সোহিনী। একাধিক সিনেমা ও সিরিজের শুটিং শেষ করেছেন তিনি। সন্তান জন্মের আগে শোভনকে সঙ্গে নিয়ে ছোট্ট একটি বেবিমুনেও গিয়েছিলেন অভিনেত্রী। সেই ভ্রমণের অভিজ্ঞতা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে সোহিনী লিখেছিলেন, ‘আবার কবে কোথায় যেতে পারব জানি না। তাই একটা ছোট্ট পাহাড় ট্রিপ করে এলাম।’

এর আগে ঘরোয়া সাধের অনুষ্ঠানের ছবি ও ভিডিওও ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন তিনি। এসব আয়োজনের পর থেকেই সোহিনী ও শোভনের সন্তানের আগমনের অপেক্ষায় ছিলেন অনুরাগীরা। অবশেষে রোববার সেই অপেক্ষার অবসান হলো। তবে মা হওয়ার খবর প্রকাশের পর নতুন করে আলোচনায় এসেছে সোহিনীর ২০২৪ সালের একটি মন্তব্যও। আরজি কর-কাণ্ডের পর সন্তান নেওয়া প্রসঙ্গে অভিনেত্রী বলেছিলেন, ‘আমি চাই না, আমার সন্তানকে এমন একটা দেশে নিয়ে আসতে।’

পরবর্তী সময়ে অবশ্য সেই বক্তব্যের ব্যাখ্যাও দিয়েছিলেন সোহিনী। তিনি জানিয়েছিলেন, এমন ভাবনা তার মনে এসেছিল ঠিকই, কিন্তু মা হওয়ার ইচ্ছা তার সব সময়ই ছিল। সে কারণেই সঠিক সময়ের জন্য অপেক্ষা করে সন্তান নেওয়ার পরিকল্পনা করেছিলেন। সোহিনীর ভাষায়, ‘এমন মনে হয়েছিল ঠিকই, কিন্তু আমি সব সময়ই মা হতে চেয়েছি। সেইমতো সঠিক সময় পরিকল্পনা করেছি। আশা করছি, ভবিষ্যতে সব দিক সামলে নেব। যে আসবে, সে যাতে এই পৃথিবীতে সব পরিস্থিতির মুখোমুখি হতে পারে, তেমন করেই মানুষ করার চেষ্টা করব।’এবার সেই অপেক্ষার পর্ব পেরিয়ে নতুন পরিচয়ে সোহিনী ও শোভন। তাদের পরিবারে যোগ হলো নতুন সদস্য।

 

 

কিউএনবি/আয়শা/২০ সেপ্টেম্বর ২০২৬,/বিকাল ৫:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit