বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:১২ অপরাহ্ন

মৃত্যুর গুজব উড়িয়ে দিয়ে হায়দার হোসেন বললেন ‘জানিয়ে দিন সুস্থ আছি’

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৬০ Time View

বিনোদন ডেস্ক : জনপ্রিয় সংগীতশিল্পী হায়দার হোসেন মারা গেছেন, এমন একটি খবর হঠাৎ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টিকে ‘বিব্রতকর’ আখ্যা দিয়ে নিজের ভালো থাকার কথা সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন তিনি।

হায়দার হোসেন বলেন, আমি ভালো আছি। এসব খবর কারা ছড়ায় জানি না। একের পর এক ফোন আসছে, বিব্রতকর পরিস্থিতি।

তিনি আরও বলেন, ‘আমি ভালো আছি, আমার কিছুই হয়নি। এই ধরনের মিথ্যা তথ্য কীভাবে ছড়ায়, আমি বুঝতে পারছি না। সবাইকে আপনারা জানিয়ে দেন আমি সুস্থ আছি।

সামাজিকমাধ্যমে যাচাই-বাছাই না করা এমন খবর ছড়িয়ে পড়াকে ‘দুঃখজনক’ বলেও উল্লেখ করেন এই গায়ক।

বাংলা সংগীতাঙ্গনে হায়দার হোসেন এক সুপরিচিত নাম। তার ‘তিরিশ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি’, ‘চিৎকার করে কাঁদিতে চাহিয়াও করিতে পারিনি চিৎকার’, ‘শাড়ি’ কিংবা ‘আমি ফাইসা গেছি’-এর মতো গানগুলো এখনো মানুষের মুখে মুখে ঘুরে ফেরে।

বর্তমানে হায়দার হোসেন সংগীতচর্চায় কিছুটা অনিয়মিত হলেও ভক্ত-শ্রোতারা এখনো তাকে মনে রেখেছেন সযত্নে। 

কিউএনবি/অনিমা/০৮ মার্চ ২০২৬,/সকাল ৬:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit