বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, পুলিশের জিপে আগুন ‘আকভান’র আরও শক্তি বৃদ্ধি, ঘূর্ণিঝড়টির সর্বশেষ অবস্থান গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন রাজধানীতে দুই বাসে আগুন দিল নিষিদ্ধ আ. লীগ গোপালগঞ্জে নাশকতাকারীদের ভিডিও দেখে খুঁজে খুঁজে বের করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের ইশকোমান: প্রকৃতির স্বর্গ, নাকি পরীদের রহস্যময় জগৎ? যে কারণে স্বর্ণখনন বন্ধ রেখেছে পাকিস্তান! যুদ্ধ নয় শান্তিও নয়, ইরান সংকট কি তবে দীর্ঘস্থায়ী অচলাবস্থায় রূপ নিচ্ছে? যুবদল নেতা নয়নকে গ্রেফতারের দাবি জামায়াত এমপির ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ হামলার ছক ইরানের, টার্গেট ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা

হত্যাচেষ্টা মামলায় সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্করের হাইকোর্টে জামিন

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫২ Time View

ডেস্ক নিউজ :আওয়ামী লীগ সরকারের সাবেক পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদারকে পল্টন মডেল, বংশাল ও ভাটারা থানার পৃথক তিনটি হত্যাচেষ্টা মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট।

রোববার (২০ সেপ্টেম্বর) বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি সৈয়দ হাসান যুবাইরের হাইকোর্ট বেঞ্চ রুলসহ জামিন দেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন অনাবিল আনন্দ রায়। 

রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানম ও সৈয়দা সাজিয়া শারমিন। পরে সৈয়দা সাজিয়া শারমিন জানান, এ জামিনাদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করার জন্য অ্যাটর্নি জেনারেল অফিসে নোট দেয়া হয়েছে।

জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি রাজধানীর সোবহানবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে রিমান্ডেও নেয়া হয়।

বর্তমানে তিনি কারাগারে আছেন। পরে ৫ মামলায় জামিন পাওয়ার পর নতুন করে গত মে মাসে পল্টন মডেল, বংশাল ও ভাটারা থানার পৃথক তিনটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। পল্টন মডেল থানার উপপরিদর্শক (এসআই) বিমান তরফদার, বংশাল থানার কর্মকর্তা এ কে এম মাহফুজুল হক এবং ভাটারা থানার এসআই জ্যোতির্ময় মণ্ডল এ আবেদন করেন।

শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার ও মোহাম্মদ এহসানুল ইসলাম তাকে এই তিন মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

কিউএনবি/অনিমা/২০ সেপ্টেম্বর ২০২৬,/রাত ১১:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit