বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম

‘ডিম ছোড়ার মতো অপকর্ম আ. লীগের ভবিষ্যৎকে আরও অনিশ্চিত করবে’

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৭ Time View

ডেস্ক নিউজ : নিউইয়র্কে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী এনসিপি নেতা আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ডিম ছোড়ার মতো অপকর্ম আওয়ামী লীগের ভবিষ্যতকে আরও অনিশ্চিত করে দিচ্ছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম নগরের আগ্রাবাদে বেসরকারি মা ও শিশু জেনারেল হাসপাতাল মেডিকেল কলেজের ১৪তম ব্যাচের ইন্টার্ন সমাপ্তি ও এমবিবিএস সনদ বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। আমীর খসরু বলেন, রাজনৈতিকভাবে পরাস্ত হয়ে পালিয়ে গিয়ে এখন আওয়ামী সমর্থকরা এ ধরনের কাজ ছাড়া আর কিছু করতে পারছে না। গণতন্ত্রে বিশ্বাস না করে দেশ ধ্বংস করে পালিয়ে গিয়ে এখন যেসব কর্মকাণ্ড করছে, তা আরও ধ্বংসাত্মক। এগুলো তাদের ভবিষ্যতকে আরও অনিশ্চিত করছে।

নিরাপত্তা নিয়ে দূতাবাসের কোনো গাফিলতি ছিল কি না- জানতে চাইলে বিএনপির এই নেতা বলেন, নিরাপত্তা দূতাবাসের বিষয় নয়, সেটা সে দেশের বিষয়। দূতাবাসের ইন্টেলিজেন্স টিম হয়তো জানতেও পারে। তবে এগুলোতে কিছু আসে-যায় না। গণতান্ত্রিক দেশে অনেক কিছুই হয়ে থাকে। যার সমর্থন আছে সেও করতে পারে, যার সমর্থন নেই সেও করতে পারে। এ ধরনের কাজ করতে খুব বেশি কষ্ট হয় না।

ইন্টার্ন চিকিৎসকদের উদ্দেশে দেওয়া বক্তব্যে আমীর খসরু বলেন, আগামী দিনে মা ও শিশু হাসপাতালকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করে স্বাস্থ্যসেবা আরও বিস্তৃত করা হবে। সরকার, প্রাইভেট সেক্টর ও এনজিওর সমন্বয়ে প্রতিটি মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে। তিনি আরও বলেন, বিদেশে গিয়ে যে পরিমাণ রোগী বাংলাদেশ থেকে চিকিৎসা নেন, সেটি বন্ধ করতে হবে। যেদিন এ প্রবণতা বন্ধ হবে, সেদিনই সফলতার উদাহরণ সামনে আসবে।
যারা নতুন ডাক্তার হয়েছেন, তাদের এ বিষয়ে ভূমিকা রাখতে হবে। অনুষ্ঠানে চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সভাপতি সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/২৪ সেপ্টেম্বর ২০২৫, /রাত ১০:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit