শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

রাইস ব্র্যান তেল রপ্তানির অনুমতি দিল সরকার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৫ Time View

ডেস্ক নিউজ : ৫৮ হাজার টন রাইস ব্র্যান তেল রপ্তানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। ২৩টি প্রতিষ্ঠানকে এসব তেল রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে। এর মধ্যে একক প্রতিষ্ঠান হিসেবে মজুমদার এগ্রোটেক ইন্টারন্যাশনাল লিমিটেড এবং বগুড়া মাল্টি অয়েল মিলস লিমিটেড ১০ হাজার টন করে রাইস ব্র্যান তেল রপ্তানির অনুমতি পেয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ওইসব প্রতিষ্ঠানকে রপ্তানির অনুমতি প্রদান করা হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি-২ শাখা থেকে এই অনুমোদনপত্র জারি করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় সূত্র বলছে, গত ১৫ জানুয়ারি থেকে রাইস ব্র্যান অয়েল রপ্তানিতে কড়াকড়ি আরোপ করা হয়। দেশের বাজারে ভোজ্যতেলের সরবরাহ বাড়াতেই সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করে। এজন্য অনুমতি ছাড়া এই তেল রপ্তানি বন্ধ করা হয়। রপ্তানি করতে হলে আগে সরকারের অনুমতি লাগবে। এরপর থেকে সরকার আর কোনো রপ্তানির অনুমতি দেয়নি। এরপর এই প্রথম ৫৮ হাজার মেট্রিক টন রাইস ব্র্যান অয়েল রপ্তানির অনুমতি দিলো সরকার।

রপ্তানি উন্নয়ন ব্যুরো এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য অনুযায়ী, সবশেষ ২০২৪-২৫ অর্থবছরে প্রায় ৭৫ হাজার মেট্রিক টন রাইস ব্র্যান অয়েল রপ্তানি করা হয়, যার বিপরীতে ৯৭৪ কোটি টাকার বৈদেশিক মুদ্রা দেশে আসে। এদিকে অভ্যন্তরীণ বাজারে স্থিতিশীলতার জন্য এনবিআর রাইস ব্র্যান অয়েল রপ্তানিতে ২০ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক বসিয়েছে। এই রপ্তানির একটি নির্দিষ্ট মেয়াদও দিয়ে দিয়েছে সরকার। আগামী ৩০ নভেম্বরের মধ্যে রপ্তানি শেষ করতে হবে। অনুমোদিত পরিমাণের বেশি কোনো প্রতিষ্ঠানই রপ্তানি করতে পারবে না বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

 

 

কিউএনবি/আয়শা/২৩ সেপ্টেম্বর ২০২৫, /রাত ১১:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit