বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার বিশ্বের ৩৩তম দেশ হিসেবে বৈশ্বিক পারমাণবিক জ্বালানি ক্লাবে বাংলাদেশ : তথ্যপ্রযুক্তি মন্ত্রী দূর্গাপুর পুলিশের অভিযানে প্রায় ৪৮০ বোতল ফেনসিডিল জব্দসহ আটক -১ শরিফুলের ইতিহাস, মুশফিক-মিরাজের উন্নতি পূর্বধলায় আওয়ামী লীগ নেতা মাইন উদ্দিন আহমেদ গ্রেপ্তার

মেগা সিরিয়াল খুশবুতে আইটেম গানে সামিরা খান মাহি

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯২ Time View

বিনোদন ডেস্ক : ছোটপর্দার জনপ্রিয় মুখ সামিরা খান মাহি এবার হাজির হচ্ছেন ভিন্নরূপে। দীপ্ত টিভির নতুন মেগা সিরিয়াল খুশবুতে তাঁকে দেখা যাবে একটি আইটেম গানে। চরিত্রের নাম তিতলি মির্জা—যিনি ঢাকাই সিনেমার ব্যস্ত নায়িকা। ভালোবাসার মানুষ কাছ থেকে দূরে সরে গেলে বিরহের আগুনে পুড়ে তাঁর কলিজা হয়ে যায় কাবাব। এমন আবেগঘন দৃশ্য নিয়েই সাজানো হয়েছে প্রথম পর্বের আইটেম গানটি।

আগামী ১৫ সেপ্টেম্বর থেকে দীপ্ত টিভিতে প্রচারিত হবে খুশবু। সিরিয়ালটির গল্প গড়ে উঠেছে গ্রাম থেকে শহরে আসা এক তরুণীর জীবনের কঠিন সংগ্রামকে ঘিরে। সেই সঙ্গে গার্মেন্টসকর্মী নারীদের সুখ–দুঃখ, ভালোবাসা, ঘৃণা ও সংগ্রামের দিকগুলোও ফুটে উঠবে নাটকটিতে।

এ ছাড়া খুশবুতে উঠে আসবে রূপালি পর্দার আড়ালে থাকা সিনেমার মানুষের জীবনও। সাজ্জাদ সুমনের পরিচালনায় এতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, ইন্তেখাব দিনার, নাজিয়া হক অর্ষা, মাইমুনা ফেরদৌস মমসহ অনেকেই। বিশেষ চরিত্রে থাকছেন সামিরা খান মাহি। নামভূমিকায় দেখা যাবে দীপ্ত স্টার হান্ট বিজয়ী মিষ্টি ঘোষকে। আরও থাকছেন বিজয়ী সাকিব হোসাইন, টপ পারফর্মার সায়র নিয়োগী, শেখ ফারিয়া হোসেন ও মারিয়া মউ।

খুশবুর গল্প ও চিত্রনাট্য লিখেছেন আহমেদ খান হীরক ও আসফিদুল হক, সংলাপ লিখেছেন মারুফ হাসান। কাজী মিডিয়ার প্রযোজনায় নির্মিত এই নাটকটি দেখা যাবে দীপ্ত টিভি ও দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মে প্রতিদিন সন্ধ্যা ৭টা ৩০ মিনিট ও রাত ১০টা ৩০ মিনিটে।

কিউএনবি/অনিমা/১৪ সেপ্টেম্বর ২০২৫, /দুপুর ২:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit