সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

দূর্গাপুর পুলিশের অভিযানে প্রায় ৪৮০ বোতল ফেনসিডিল জব্দসহ আটক -১

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৫৭ Time View

শান্তা ইসলাম, নেত্রকোণা প্রতিনিধি : নেত্রকোণার সীমান্তবর্তী এলাকা দূর্গাপুর থানার পুলিশের বিশেষ অভিযানে ভারতীয় ফেনসিডিল প্রায় ৪৮০ বোতল জব্দ করেছেন। একই সঙ্গে একজনকে আটক করা হয়েছে। আটক হওয়া ব্যাক্তি হলেন – নেত্রকোণা জেলার দূর্গাপুর উপজেলার দূর্গাপুর পৌরসভার মার্কাসমোড় এলাকার হৃদয় (২২)।

আজ বুধবার (২৬আগস্ট) বেলা সাড়ে ১২টার সময় জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ সূত্রে জানা যায় – নেত্রকোণা জেলার দূর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ-এর নেতৃত্বে এসআই মোঃ মহিবুর রহমান সঙ্গীয় কনস্টবল মোঃ আলমগীর হোসেন বিপ্লব, মোঃ আব্দুল মোতালেব মঙ্গলবার (২৫আগস্ট) দূর্গাপুর থানাধীন ঝানজাইল নাইট চেকপোষ্ট ডিউটি শেষে থানায় আসার পথে আজ বুধবার (২৬আগস্ট) সকাল ৮টা ২০মিনিটের সময় দূর্গাপুর থানাধীন নোয়াপাড়া এলাকার শিমুলতলী নামক স্থানে একজন ব্যক্তিকে অটোবাইক নিয়ে অবস্থান করতে দেখে সন্দেহজনকভাবে রাস্তার পাশে পুলিশের গাড়ী থামায়, পুলিশের গাড়ী থামানো মাত্রই অটোগাড়ী সহ ব্যক্তিটি পালানোর চেষ্টাকালে এসআই মোঃ মহিবুর রহমান সঙ্গীয় ফোর্সের সহায়তায় আটক করেন।

পরে উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় অটোগাড়ী তল্লাশীকালে গাড়ীর বিভিন্ন চেম্বারে বিশেষ কায়দায় রক্ষিত সর্বমোট ৪৮০বোতল ভারতীয় ফেনসিডিল যার আনুমানিক বাজার মূল্য উনিশ লাখ বিশ হাজার টাকা উদ্ধার ও জব্দ তালিকা মুলে জব্দ করেন। পরবর্তীতে স্থানীয় ভাবে ৩টি বস্তা সংগ্রহ করে জব্দকৃত আলামত ও আটক আসামিসহ থানায় নিয়ে আসে। আরও জানান – এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

 

কিউএনবি/আয়শা/২৬ অগাস্ট ২০২৬,/রাত ১০:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit