বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত ২; একে-৪৭-সহ আটক ১। ছয় মাসের মধ্যে মাদকের বিরুদ্ধে কার্যকর অগ্রগতি দেখা যাবে- সালাউদ্দিন বাবু মধ্যপ্রাচ্যের সব সংকটের জন্য ইসরাইল দায়ী: গালিবাফ শাহবাগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ‘সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে’ পে-স্কেল নিয়ে সচিব কমিটির সভা শেষে যা জানা গেল নওগাঁয় মিথ্যা মামলা দায়ের করে বাদী কারাগারে  দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ দেশের রিজার্ভে সুখবর, ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার একমাত্র পারমাণবিক অস্ত্রই পারে বিশ্বযুদ্ধ ঠেকাতে: রাশিয়া

দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭২ Time View

নিউজ ডেক্সঃ   সাতক্ষীরা সদরে দুটি মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে শহর বাইপাস সড়কের মথুরাপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মো. মুস্তাফিজুর রহমান ওরফে সেলিম (২৭)। তিনি সাতক্ষীরার আশাশুনি উপজেলার কাপসন্ডা গ্রামের মো. নাসিম উদ্দিন সরদারের ছেলে। আহত যুবকের নাম হাফিজ হোসেন (১৮)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার দেবনগর গ্রামের মফিজুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, সাতক্ষীরা শহর বাইপাস সড়কের মথুরাপুর এলাকায় রাত ৮টার দিকে দুটি মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোস্তাফিজুর রহমান সেলিম ঘটনাস্থলেই মারা যায়। এ সময় আহত হয় অপর মোটরসাইকেল চালক হাফিজ হোসেন। তাকে সদর হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সাতক্ষীরা সদর হাসপাতালের চিকিৎসক ত্রিদেব দেবনাথ বলেন, হাসপাতালে আনার আগেই মোস্তাফিজুর রহমান সেলিমের মৃত্যু হয়েছে। সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। সাতক্ষীরা সদর হাসপাতালে নিহতের ময়নাতদন্ত করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/১০ সেপ্টেম্বর ২০২৫/ বিকালঃ ০৩.৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit